শনিবার, ০২ মে ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • নতুন কুঁড়ি স্পোর্টসের যাত্রা শুরু সিলেটে, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নির্ধারিত ভাড়ার বেশি না নিতে নির্দেশ দিল পরিবহন মালিক সমিতি স্থবিরতা কাটিয়ে আবারও চালু হচ্ছে ভারতীয় ভিসা! নিখোঁজের ১০ দিন পর মিলল নাহিদা বৃষ্টির লাশ ঢাকা-সিলেট রেলপথে যুক্ত হচ্ছে ডাবল লাইন : প্রধানমন্ত্রী নতুন কারিকুলামে ডিসেম্বরে এসএসসি-এইচএসসি পরীক্ষার পরিকল্পনা হামে প্রাণ গেল আরও ৪ শিশুর বৃষ্টির বাধায় অনিশ্চিত ম্যাচ, কীভাবে ঠিক হবে ম্যাচের ভাগ্য? সিলেটে বাঁশিয়া খাল পুনরুদ্ধার প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী জ্বালানি সংকটের জন্য দায়ী তেল সরবরাহকারী প্রতিষ্ঠান: জ্বালানিমন্ত্রী
  • বাংলাদেশ-ইউএই টি-টোয়েন্টি সিরিজের টাইটেল স্পন্সর ওয়ালটন

    বাংলাদেশ-ইউএই টি-টোয়েন্টি সিরিজের টাইটেল স্পন্সর ওয়ালটন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশ-সংযুক্ত আরব আমিরাতের মধ্যকার আসন্ন দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের টাইটেল স্পন্সর হয়েছে দেশের ক্রীড়াবান্ধব শিল্পপ্রতিষ্ঠান ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি।

    শনিবার (১৭ মে) থেকে শুরু হচ্ছে সিরিজটি, যেখানে শারজাহর ঐতিহাসিক ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই দল। এবারের সিরিজের আনুষ্ঠানিক নাম ‘ওয়ালটন ইউএই বনাম বাংলাদেশ টি-টোয়েন্টি সিরিজ ২০২৫’।

    ক্রিকেটসহ বাংলাদেশের বিভিন্ন খেলাধুলায় নিয়মিতভাবে পৃষ্ঠপোষকতার মাধ্যমে পরিচিত একটি নাম হয়ে উঠেছে ওয়ালটন। আন্তর্জাতিক সিরিজের পাশাপাশি ন্যাশনাল ক্রিকেট লিগ (এনসিএল), ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ (ডিপিডিএল) ও বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল)-এর মতো ঘরোয়া টুর্নামেন্টগুলোতেও প্রতিষ্ঠানটি রয়েছে স্পন্সর হিসেবে।

    ‘যেখানে ক্রিকেট, সেখানে ওয়ালটন’— এমন স্লোগান দিয়ে প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরেই দেশের ক্রীড়াঙ্গনের পাশে রয়েছে। এবারও তার ব্যতিক্রম হয়নি।

    সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে শনিবার (১৭ মে) বাংলাদেশ সময় রাত ৯টায়। এটি বাংলাদেশের চলতি বছরের প্রথম টি-টোয়েন্টি ম্যাচ।

    সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে এখন পর্যন্ত তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে বাংলাদেশ, আর প্রতিবারই জয় নিয়ে মাঠ ছেড়েছে টাইগাররা। ফলে এবারও সিরিজ জয়ের লক্ষ্যে আত্মবিশ্বাসী বাংলাদেশ দল।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন