বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • পুলিশি বাধায় আটকে এনসিপি, ‘মামলা না করে ফিরব না’ বললেন নাহিদ শাপলা চত্বরের মামলায় লতিফ সিদ্দিকী গ্রেপ্তার এইচআরডব্লিউর প্রতিবেদন একপেশে ও পক্ষপাতদুষ্ট: চিফ প্রসিকিউটর শিল্পে গ্যাস সংকট নিরসনে দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত: হাইকমিশনার ক্যান্টিনের খাবার, পরিচ্ছন্নতা ও সেবার মান যাচাই করলেন পর্যটনমন্ত্রী পেপ্যাল সেবা চালুর পথ খুলল বাংলাদেশ ব্যাংক ব্রুনাইয়ে বাংলাদেশি কর্মীর সংখ্যা বাড়াতে ঢাকার আহ্বান লিটনের নেতৃত্ব, বিপিএল ও কোচিং স্টাফ—বিসিবি সভায় যেসব ইস্যু পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে দীনেশ ত্রিবেদী
  • কোরবানির ঈদ সামনে রেখে নবীনগরে গরু পালনে ব্যস্ত খামারিরা

    কোরবানির ঈদ সামনে রেখে নবীনগরে গরু পালনে ব্যস্ত খামারিরা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আসন্ন পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে দেশের অন্যান্য স্থানের মতো ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলাতেও জমে উঠেছে কোরবানির পশুর প্রস্তুতি। উপজেলার বিভিন্ন স্থানে গড়ে উঠেছে ছোট-বড় বহু খামার, যেখানে খামারিরা ব্যস্ত সময় পার করছেন দেশি-বিদেশি নানা জাতের গরু পরিচর্যায়।

    উপজেলার ইব্রাহীমপুর ইউনিয়নের জাফরপুর গ্রামের শিমু ডেইরী খামারের কর্ণধার জিয়াউর রহমান জিবু প্রতি বছরের মতো এবারও তার খামারে ৭টি উন্নত জাতের ষাড় প্রস্তুত করেছেন। ২০১২ সালে শখের বসে শুরু করা খামার এখন রীতিমতো সফল একটি উদ্যোগে পরিণত হয়েছে। নিজের ব্যবসার পাশাপাশি গরু পালনের এই খাতে তিনি আজ অনেকটাই স্বাবলম্বী।

    জানা গেছে, জিয়াউর রহমান তার খামারে কয়েকজন কর্মচারী রেখে গরুগুলোর নিয়মিত পরিচর্যা করাচ্ছেন। এসব গরু মোটা-তাজা করতে কোনো ধরনের কৃত্রিম ওষুধ বা ইনজেকশন ব্যবহার করা হয়নি। শুধুমাত্র দেশীয় খাদ্য যেমন নিজস্ব জমির ঘাস, বিচালি, খৈল, ভুসি ও ভুট্টা দিয়ে গরুগুলোর পুষ্টি নিশ্চিত করা হচ্ছে।

    খামার ঘুরে দেখা যায়, প্রতিদিনই বিভিন্ন স্থান থেকে আগ্রহী ক্রেতারা আসছেন গরু দেখতে ও কিনতে। বর্তমানে খামারটিতে থাকা গরুগুলোর ওজন ৭০০ কেজি থেকে ১ হাজার কেজি পর্যন্ত। খামার মালিক জানান, গরুগুলো হালাল উপায়ে লালন-পালন করায় স্থানীয়দের মধ্যে তার খামারের পশুর প্রতি আস্থা ও আগ্রহ অনেক বেশি।

    খামারি জিয়াউর রহমান বলেন, “অবৈধভাবে ভারত থেকে পশু আমদানি না হলে দেশের খামারিরা লাভবান হবে। আমি আশাবাদী, এবারও ভালো দাম পাবো।” তিনি আরও বলেন, “আমার খামারে আসা ক্রেতারা গরু দেখে পছন্দ হলে দামদর করে কিনে নিতে পারবেন।”

    স্থানীয় কৃষি বিভাগের তত্ত্বাবধান এবং খামারিদের সচেতনতায় নবীনগরের পশু খামারগুলো এখন ঈদ উপলক্ষে সাড়া জাগাচ্ছে। আশা করা হচ্ছে, স্থানীয় পর্যায়ে গড়ে ওঠা এসব খামার কোরবানির পশুর চাহিদা মেটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


    ইব্রাহীম খলিল, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন