শনিবার, ০২ মে ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • নতুন কুঁড়ি স্পোর্টসের যাত্রা শুরু সিলেটে, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নির্ধারিত ভাড়ার বেশি না নিতে নির্দেশ দিল পরিবহন মালিক সমিতি স্থবিরতা কাটিয়ে আবারও চালু হচ্ছে ভারতীয় ভিসা! নিখোঁজের ১০ দিন পর মিলল নাহিদা বৃষ্টির লাশ ঢাকা-সিলেট রেলপথে যুক্ত হচ্ছে ডাবল লাইন : প্রধানমন্ত্রী নতুন কারিকুলামে ডিসেম্বরে এসএসসি-এইচএসসি পরীক্ষার পরিকল্পনা হামে প্রাণ গেল আরও ৪ শিশুর বৃষ্টির বাধায় অনিশ্চিত ম্যাচ, কীভাবে ঠিক হবে ম্যাচের ভাগ্য? সিলেটে বাঁশিয়া খাল পুনরুদ্ধার প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী জ্বালানি সংকটের জন্য দায়ী তেল সরবরাহকারী প্রতিষ্ঠান: জ্বালানিমন্ত্রী
  • আবারও কমলো স্বর্ণের দাম, জানা গেল কারণ

    আবারও কমলো স্বর্ণের দাম, জানা গেল কারণ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম বড় ধরনের পতনের মুখে পড়েছে। ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক বাণিজ্যসংক্রান্ত ঘোষণার পাশাপাশি আসন্ন শ্রমবাজার সংক্রান্ত প্রতিবেদনের প্রভাবেই এই চাপ তৈরি হয়েছে বলে জানিয়েছে এফএক্সস্ট্রিট।

    শুক্রবার (২ মে) এশিয়ার বাজারে প্রতি আউন্স স্বর্ণের দাম নেমে আসে ৩,২৩৫ ডলারে, যা বিগত দুই সপ্তাহের মধ্যে সর্বনিম্ন মূল্য।

    বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র ও এশিয়ার কয়েকটি বড় বাণিজ্য অংশীদারের মধ্যে উত্তেজনা প্রশমিত হওয়ায় বিশ্ববাজারে স্বস্তি ফিরেছে। যার ফলে ঝুঁকিপূর্ণ সম্পদের দিকে ঝুঁকছেন বিনিয়োগকারীরা। যে কারণে নিরাপদ সম্পদ হিসেবে স্বর্ণের প্রতি আগ্রহ কমেছে। 

    ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ভারত, জাপান ও দক্ষিণ কোরিয়ার সঙ্গে বাণিজ্য চুক্তির পথে অগ্রসর হচ্ছে তার প্রশাসন। এ ছাড়া চীনের সঙ্গে ১৪৫ শতাংশ শুল্ক পুনর্বিবেচনার আলোচনা শুরু হয়েছে বলেও খবর দিয়েছে চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম। এসব খবরে বাজারে স্বস্তির হাওয়া বইলেও, তার ছাপ পড়েছে স্বর্ণের দামে।

    ইউবিএসের বিশ্লেষক জিওভান্নি স্টাউনোভো বলেন, ‘বাজার এখন মনে করছে বাণিজ্য উত্তেজনা কমছে। সেই সঙ্গে ফেডের নীতিনির্ধারণ নিয়ে উদ্বেগ কমেছে, যার ফলে নিরাপদ সম্পদের চাহিদাও কমে গেছে।’

    বিশ্লেষকেরা বলেন, চাকরির খবরে দুর্বলতা ধরা পড়লে ডলারের দাম কমতে পারে। এতে আবার স্বর্ণের দাম বাড়তে পারে। 

    বুধবার প্রকাশিত মার্কিন জিডিপি প্রত্যাশার চেয়ে দুর্বল এসেছে, যা ফেডের নীতিতে হার কমানোর সম্ভাবনা তৈরি করছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নির্ভর করছে এপ্রিল মাসের চাকরির (এসএফপি) প্রতিবেদনের ওপর। বিশ্লেষকদের মতে, যদি ওই প্রতিবেদন দুর্বল আসে, তবে মার্কিন ডলারের দাম কমবে এবং স্বর্ণের দাম আবারও ঘুরে দাঁড়াতে পারে।
     


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন