বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • পুলিশি বাধায় আটকে এনসিপি, ‘মামলা না করে ফিরব না’ বললেন নাহিদ শাপলা চত্বরের মামলায় লতিফ সিদ্দিকী গ্রেপ্তার এইচআরডব্লিউর প্রতিবেদন একপেশে ও পক্ষপাতদুষ্ট: চিফ প্রসিকিউটর শিল্পে গ্যাস সংকট নিরসনে দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত: হাইকমিশনার ক্যান্টিনের খাবার, পরিচ্ছন্নতা ও সেবার মান যাচাই করলেন পর্যটনমন্ত্রী পেপ্যাল সেবা চালুর পথ খুলল বাংলাদেশ ব্যাংক ব্রুনাইয়ে বাংলাদেশি কর্মীর সংখ্যা বাড়াতে ঢাকার আহ্বান লিটনের নেতৃত্ব, বিপিএল ও কোচিং স্টাফ—বিসিবি সভায় যেসব ইস্যু পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে দীনেশ ত্রিবেদী
  • হবিগঞ্জে প্রবাহমান নদীতে বাঁধ দিয়ে রাস্তা নির্মাণ:

    ইউপি সদস্য ও ভাইয়ের বিরুদ্ধে অভিযোগ

    ইউপি সদস্য ও ভাইয়ের বিরুদ্ধে অভিযোগ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    হবিগঞ্জ সদর উপজেলার তেঘরিয়া ইউনিয়নের প্রবাহমান গুংগাজুরিয়া নদীতে অবৈধভাবে বাঁধ দিয়ে রাস্তা নির্মাণের অভিযোগ উঠেছে এক ইউপি সদস্য ও তার ভাইয়ের বিরুদ্ধে। স্থানীয়দের অভিযোগ, এতে করে নদীর স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে, বাড়ছে জলাবদ্ধতার আশঙ্কা, ক্ষতিগ্রস্ত হচ্ছেন কৃষক ও সাধারণ মানুষ।

    জানা গেছে, ৯ নং পুকড়া ইউপির ১ নম্বর ওয়ার্ডের সদস্য নুরুল হক এবং তার ভাই শামসুল হক গত কয়েকদিন ধরে এক্সকাভেটর (ভেকু) দিয়ে নদীর পাড় কেটে রাস্তা নির্মাণ করছেন। সরেজমিনে সৈয়দাবাদ আলীগঞ্জ বাজার সংলগ্ন এলাকায় দেখা যায়, ইউপি সদস্য নিজেই কাজ তদারক করছেন, শ্রমিক ও মেশিন দিয়ে নদী থেকে মাটি কেটে তৈরি করা হচ্ছে কাঁচা রাস্তা। মাটি ট্রাক্টর ও ট্রলির মাধ্যমে নেওয়া হচ্ছে স্থানীয় ইটভাটায়।

    স্থানীয় কৃষকদের অভিযোগ, নদীর পাশের উর্বর ফসলি জমি থেকে নামমাত্র মূল্যে বা ভয়ভীতি দেখিয়ে মাটি সংগ্রহ করা হচ্ছে। বাঁধ দিয়ে তৈরি রাস্তার কারণে বর্ষায় বাড়িতে পানি ঢোকার, জলাবদ্ধতা সৃষ্টি, নৌচলাচল ব্যাহত হওয়া, এমনকি ফসল নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। অনেকেই বলছেন, শুষ্ক মৌসুমেও পানি প্রবাহে বিঘ্ন ঘটার কারণে ধান কাটা ও কৃষিকাজ মারাত্মকভাবে ব্যাহত হতে পারে।

    অভিযোগ প্রসঙ্গে ইউপি সদস্য নুরুল হক বলেন, অল্প কিছুদিনের জন্য এই রাস্তা তৈরি করা হচ্ছে। মাটি নেওয়ার কাজ শেষ হলে বাঁধ কেটে দেওয়া হবে। কৃষকের কোনো ক্ষতি হবে না।

    তবে এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রঞ্জন দে বলেন, নদীর ওপর কেউ ব্যক্তিগতভাবে বাঁধ দিয়ে রাস্তা নির্মাণ করতে পারে না। এ বিষয়ে অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

    এদিকে এলাকাবাসী ও পরিবেশ সচেতন মহল বিষয়টিকে পরিবেশ ও নদী আইন লঙ্ঘনের স্পষ্ট উদাহরণ হিসেবে উল্লেখ করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন।


    মোফাজ্জল ইসলাম সজীব, হবিগঞ্জ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন