বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • পুলিশি বাধায় আটকে এনসিপি, ‘মামলা না করে ফিরব না’ বললেন নাহিদ শাপলা চত্বরের মামলায় লতিফ সিদ্দিকী গ্রেপ্তার এইচআরডব্লিউর প্রতিবেদন একপেশে ও পক্ষপাতদুষ্ট: চিফ প্রসিকিউটর শিল্পে গ্যাস সংকট নিরসনে দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত: হাইকমিশনার ক্যান্টিনের খাবার, পরিচ্ছন্নতা ও সেবার মান যাচাই করলেন পর্যটনমন্ত্রী পেপ্যাল সেবা চালুর পথ খুলল বাংলাদেশ ব্যাংক ব্রুনাইয়ে বাংলাদেশি কর্মীর সংখ্যা বাড়াতে ঢাকার আহ্বান লিটনের নেতৃত্ব, বিপিএল ও কোচিং স্টাফ—বিসিবি সভায় যেসব ইস্যু পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে দীনেশ ত্রিবেদী
  • কুলাউড়ায় ভূমি অফিসের ২ কোটি টাকার সরকারি জমি উদ্ধার

    কুলাউড়ায় ভূমি অফিসের ২ কোটি টাকার সরকারি জমি উদ্ধার
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় দখলকৃত প্রায় ২ কোটি টাকার সরকারি জমি উদ্ধার করেছে প্রশাসন। বুধবার (১৭ এপ্রিল) দুপুরে উপজেলার ভূমি অফিসের পাশের দীর্ঘদিন দখল থাকা এ জমি উদ্ধার করেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শারমিন সুলতানা।

    উদ্ধার অভিযানে নেতৃত্বদানকারী ম্যাজিস্ট্রেট জানান, সরকারি এ জমিটি দীর্ঘদিন ধরে এক ব্যক্তি অবৈধভাবে দখলে রেখে সেখানে বসতভিটা গড়ে তুলেছিলেন। বারবার নোটিশ দেওয়ার পরও তিনি জায়গা ছেড়ে না দেওয়ায় প্রশাসন সরাসরি অভিযান পরিচালনা করে।

    বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ জহুরুল হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, “ভূমি অফিসের নিজস্ব এই জায়গাটি একজন ব্যক্তি দীর্ঘদিন ধরে অবৈধভাবে দখল করে বসবাস করে আসছিলেন। আজ তাকে পুনর্বাসনের ব্যবস্থা করে ওই সম্পত্তি সরকারি নিয়ন্ত্রণে আনা হয়েছে। জমিটির বর্তমান বাজারমূল্য প্রায় ২ কোটি টাকা।”

    এ সময় স্থানীয় প্রশাসনের কর্মকর্তাবৃন্দ এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও উপস্থিত ছিলেন। উদ্ধারকৃত জায়গাটি এখন ভূমি অফিসের কার্যক্রম সম্প্রসারণে কাজে লাগানো হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।


    নতুন/কাগজ/তিমির/মৌলভীবাজার
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন