বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • পুলিশি বাধায় আটকে এনসিপি, ‘মামলা না করে ফিরব না’ বললেন নাহিদ শাপলা চত্বরের মামলায় লতিফ সিদ্দিকী গ্রেপ্তার এইচআরডব্লিউর প্রতিবেদন একপেশে ও পক্ষপাতদুষ্ট: চিফ প্রসিকিউটর শিল্পে গ্যাস সংকট নিরসনে দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত: হাইকমিশনার ক্যান্টিনের খাবার, পরিচ্ছন্নতা ও সেবার মান যাচাই করলেন পর্যটনমন্ত্রী পেপ্যাল সেবা চালুর পথ খুলল বাংলাদেশ ব্যাংক ব্রুনাইয়ে বাংলাদেশি কর্মীর সংখ্যা বাড়াতে ঢাকার আহ্বান লিটনের নেতৃত্ব, বিপিএল ও কোচিং স্টাফ—বিসিবি সভায় যেসব ইস্যু পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে দীনেশ ত্রিবেদী
  • একুশে টেলিভিশনের রজতজয়ন্তীতে সুনামগঞ্জে বর্ণাঢ্য আয়োজন

    একুশে টেলিভিশনের রজতজয়ন্তীতে সুনামগঞ্জে বর্ণাঢ্য আয়োজন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সুনামগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হয়েছে একুশে টেলিভিশনের ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী। “পরিবর্তনে অঙ্গীকারবদ্ধ” এই স্লোগান নিয়ে দেশের প্রথম বেসরকারি টেলিভিশন একুশে টিভির রজতজয়ন্তী উপলক্ষে গত শনিবার (১৩ এপ্রিল) দিবাগত রাত ১২টা ১ মিনিটে পাবলিক লাইব্রেরি মিলনায়তনে কেক কেটে জন্মদিন উদযাপন করা হয়।

    অনুষ্ঠানে সভাপতিত্ব করেন একুশে টিভির সুনামগঞ্জ জেলা প্রতিনিধি আব্দুস সালাম এবং সঞ্চালনা করেন মাই টিভির জেলা প্রতিনিধি আবু হানিফ।

    আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. রেজাউল করিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষ, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. সাকিবুর রহমান, সদর থানার ওসি মো. আবুল কালামসহ প্রশাসনিক ও মিডিয়া অঙ্গনের শীর্ষ ব্যক্তিবর্গ।

    অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্থানীয় সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংস্কৃতিক কর্মী এবং সুশীল সমাজের প্রতিনিধিরা। বক্তারা বলেন, একুশে টেলিভিশন নির্যাতিত, নিপীড়িত ও বঞ্চিত মানুষের পক্ষে কথা বলে আসছে। তারই ধারাবাহিকতায় সুনামগঞ্জে প্রতিনিধি আব্দুস সালাম দীর্ঘদিন ধরে নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করে যাচ্ছেন।

    বক্তারা একুশে টিভির উত্তরোত্তর সফলতা কামনা করেন এবং এই ধরনের পজিটিভ সাংবাদিকতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন।


    নতুন/কাগজ/এনামুল/সুনামগঞ্জ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন