সোমবার, ২০ এপ্রিল ২০২৬
Natun Kagoj

লাকসামে যৌথ বাহিনীর অভিযান, মাদক ও নগদ টাকা সহ গ্রেফতার ১

লাকসামে যৌথ বাহিনীর অভিযান, মাদক ও নগদ টাকা সহ গ্রেফতার ১
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

কুমিল্লার লাকসাম উপজেলার বাটিয়াভিটা গ্রামে যৌথ বাহিনীর অভিযানে ১৫০ গ্রাম গাঁজা ও ২৩ হাজার ৫০০ টাকা সহ খোকন মিয়া (৫০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদক ব্যবসার অভিযোগ রয়েছে। গ্রেপ্তারের পর তাকে মাদক আইনে অভিযুক্ত করা হয়েছে।

শনিবার (৫ এপ্রিল) সকালে কুমিল্লার আদালতের মাধ্যমে তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে। লাকসাম থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজনীন সুলতানা এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

থানা সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে লাকসামে মোতায়েন সেনাবাহিনীর ক্যাপ্টেন সৈকতের নেতৃত্বে যৌথ বাহিনী গোপন তথ্যের ভিত্তিতে উত্তরদা ইউনিয়নের বাটিয়াভিটা গ্রামে অভিযান চালায়। অভিযানে খোকন মিয়াকে গ্রেপ্তার করে তার কাছ থেকে ১৫০ গ্রাম গাঁজা ও ২৩ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়।

এ বিষয়ে ওসি নাজনীন সুলতানা জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং আদালতের মাধ্যমে অভিযুক্ত ব্যক্তিকে কারাগারে পাঠানো হয়েছে।


নতুন/কাগজ/রিপন/লাকসাম
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ

আরও পড়ুন