শনিবার, ০২ মে ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • নতুন কুঁড়ি স্পোর্টসের যাত্রা শুরু সিলেটে, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নির্ধারিত ভাড়ার বেশি না নিতে নির্দেশ দিল পরিবহন মালিক সমিতি স্থবিরতা কাটিয়ে আবারও চালু হচ্ছে ভারতীয় ভিসা! নিখোঁজের ১০ দিন পর মিলল নাহিদা বৃষ্টির লাশ ঢাকা-সিলেট রেলপথে যুক্ত হচ্ছে ডাবল লাইন : প্রধানমন্ত্রী নতুন কারিকুলামে ডিসেম্বরে এসএসসি-এইচএসসি পরীক্ষার পরিকল্পনা হামে প্রাণ গেল আরও ৪ শিশুর বৃষ্টির বাধায় অনিশ্চিত ম্যাচ, কীভাবে ঠিক হবে ম্যাচের ভাগ্য? সিলেটে বাঁশিয়া খাল পুনরুদ্ধার প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী জ্বালানি সংকটের জন্য দায়ী তেল সরবরাহকারী প্রতিষ্ঠান: জ্বালানিমন্ত্রী
  • সোনার দামে নতুন রেকর্ড, ভরি ১ লাখ ৫৭ হাজার ৮৭২ টাকা

    সোনার দামে নতুন রেকর্ড, ভরি ১ লাখ ৫৭ হাজার ৮৭২ টাকা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    দেশের বাজারে সোনার দাম আবারও বেড়েছে। নতুন মূল্য অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম দাঁড়াবে ১ লাখ ৫৭ হাজার ৮৭২ টাকা, যা পূর্বের তুলনায় ১ হাজার ৭৭৩ টাকা বেশি। এটি দেশের ইতিহাসে সোনার সর্বোচ্চ দাম।

    শুক্রবার (২৮ মার্চ) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সোনার দাম বৃদ্ধির এ তথ্য জানায়।

    এতদিন দেশের বাজারে ভালোমানের এক ভরি সোনার দাম সর্বোচ্চ ছিল ১ লাখ ৫৬ হাজার ৯৯ টাকা। গত ২৫ মার্চ থেকে ২৮ মার্চ পর্যন্ত এ দামে সোনা বিক্রি হয়। এখন সেই রেকর্ড ভেঙে সোনার দাম নতুন উচ্চতায় উঠল।

    নতুন দাম অনুযায়ী, আগামীকাল শনিবার (২৯ মার্চ) থেকে দেশের বাজারে হলমার্ক করা প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট মানের সোনা ১ লাখ ৫৭ হাজার ৮৭২ টাকা, ২১ ক্যারেট মানের সোনা ১ লাখ ৫০ হাজার ৬৯৯ টাকা, ১৮ ক্যারেট মানের সোনা ১ লাখ ২৯ হাজার ১৬৭ টাকায় বিক্রি হবে। এ ছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম বেড়ে হবে ১ লাখ ৬ হাজার ৫৩৯ টাকা।

    এর আগে আজ শুক্রবার পর্যন্ত প্রতি ভরি ২২ ক্যারেট মানের সোনা ১ লাখ ৫৬ হাজার ৯৯ টাকা, ২১ ক্যারেট মানের সোনা ১ লাখ ৪৮ হাজার ৯৯৬ টাকা, ১৮ ক্যারেট মানের সোনা ১ লাখ ২৭ হাজার ৭০৯ টাকায় বিক্রি হয় এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা ১ লাখ ৫ হাজার ৩০৩ টাকায় বিক্রি হয়েছে।

    সেই হিসাবে আগামীকাল থেকে প্রতি ভরি ২২ ক্যারেটের সোনায় ১ হাজার ৭৭৩ টাকা, ২১ ক্যারেটে ১ হাজার ৭০৩ টাকা, ১৮ ক্যারেটে ৯৩৩ টাকা এবং সনাতন পদ্ধতির সোনায় ১ হাজার ৪৫৮ টাকা দাম বাড়বে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন