বুধবার, ২৯ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • পুলিশি বাধায় আটকে এনসিপি, ‘মামলা না করে ফিরব না’ বললেন নাহিদ শাপলা চত্বরের মামলায় লতিফ সিদ্দিকী গ্রেপ্তার এইচআরডব্লিউর প্রতিবেদন একপেশে ও পক্ষপাতদুষ্ট: চিফ প্রসিকিউটর শিল্পে গ্যাস সংকট নিরসনে দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত: হাইকমিশনার ক্যান্টিনের খাবার, পরিচ্ছন্নতা ও সেবার মান যাচাই করলেন পর্যটনমন্ত্রী পেপ্যাল সেবা চালুর পথ খুলল বাংলাদেশ ব্যাংক ব্রুনাইয়ে বাংলাদেশি কর্মীর সংখ্যা বাড়াতে ঢাকার আহ্বান লিটনের নেতৃত্ব, বিপিএল ও কোচিং স্টাফ—বিসিবি সভায় যেসব ইস্যু পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে দীনেশ ত্রিবেদী
  • সমালোচনার মুখে প্রসিকিউটর আফরোজ পারভীনের নিয়োগ বাতিল

    সমালোচনার মুখে প্রসিকিউটর আফরোজ পারভীনের নিয়োগ বাতিল
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ফ্যাসিস্ট সরকারের সহযোগী হিসেবে কাজ করার অভিযোগের কারণে সুপ্রিম কোর্টের আইনজীবী আফরোজ পারভীন সিলভিয়ার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর হিসেবে দেওয়া নিয়োগ বাতিল করেছে আইন মন্ত্রণালয়।

    শুক্রবার তার নিয়োগ বাতিলের বিষয়টি নিশ্চিত করেছেন প্রসিকিউটর (প্রশাসন) গাজী এম এইচ তামিম।

    গতকাল সুপ্রিম কোর্টের আইনজীবী আফরোজ পারভীন সিলভিয়াসহ চারজনকে প্রসিকিউটর হিসেবে নিয়োগ দেয় সরকার। এরপর সিলভিয়ার নিয়োগ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় ওঠে। সিলভিয়াকে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের নেত্রী হিসেবে উল্লেখ করে তার নিয়োগ বাতিলের দাবি জানান ফ্যাসিবাদ বিরোধী আইনজীবীরা।

    অ্যাডভোকেট জামিউল হক ফয়সাল ফেসবুক পোস্টে লেখেন, এমন একজনকে গতকাল আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের প্রসিকিউটর নিয়োগ করা হয়েছে, যিনি শেখ হাসিনার আদর্শের কর্মী হিসেবে কোর্ট অঙ্গনে ভোট ডাকাতিসহ, স্বৈরাচারীর পক্ষে সকল অপকর্মে জড়িত ছিল। এমন একটি স্পর্শকাতর জায়গায় কেন এমন হচ্ছে?

    অ্যাডভোকেট এরশাদ হোসাইন রাশেদ ফেসবুক পোস্টে লেখেন, এবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রসিকিউটর হিসেবে নিয়োগ পেলো #বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ নেত্রী আফরোজ পারভীন সিলভিয়া।

    আওয়ামী লীগের বিচার বুঝি এভাবেই চলবে?

    এভাবে শতশত আইনজীবী সিলভিয়ার নিয়োগ বাতিলের দাবিতে ফেসবুক সোচ্চার হন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ