বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • পুলিশি বাধায় আটকে এনসিপি, ‘মামলা না করে ফিরব না’ বললেন নাহিদ শাপলা চত্বরের মামলায় লতিফ সিদ্দিকী গ্রেপ্তার এইচআরডব্লিউর প্রতিবেদন একপেশে ও পক্ষপাতদুষ্ট: চিফ প্রসিকিউটর শিল্পে গ্যাস সংকট নিরসনে দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত: হাইকমিশনার ক্যান্টিনের খাবার, পরিচ্ছন্নতা ও সেবার মান যাচাই করলেন পর্যটনমন্ত্রী পেপ্যাল সেবা চালুর পথ খুলল বাংলাদেশ ব্যাংক ব্রুনাইয়ে বাংলাদেশি কর্মীর সংখ্যা বাড়াতে ঢাকার আহ্বান লিটনের নেতৃত্ব, বিপিএল ও কোচিং স্টাফ—বিসিবি সভায় যেসব ইস্যু পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে দীনেশ ত্রিবেদী
  • বিষপানে তরুণীর আত্মহত্যা

    বিষপানে তরুণীর আত্মহত্যা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দক্ষিণভাগ ইউনিয়নের রাঙ্গাউটি গ্রামের অনি বিশ্বাস (১৮) নামে এক তরুণী বিষপানে আত্মহত্যা করেছেন।

    সোমবার (২৪শে মার্চ) রাত ৮টার দিকে বিষপানে আত্মহত্যার ঘটনাটি ঘটে।

    পরিবারের সদস্যদের চিৎকার শুনে স্থানীয়রা ছুটে যান এবং অনি বিশ্বাসকে অচেতন অবস্থায় দেখতে পান। পরে দ্রুত উদ্ধার করে জুড়ী সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

    মৃত তরুণীর বাবা জ্যেতিস বিশ্বাস বলেন, আমরা হঠাৎ তার ঘর থেকে চিৎকার শুনতে পাই। গিয়ে দেখি, সে বিষ খেয়ে শুয়ে আছে এবং নড়াচড়া করছে। দ্রুত হাসপাতালে নিয়ে গেলেও তাকে বাঁচানো সম্ভব হয়নি।

    জুড়ী সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মো. আবু নোমান সিদ্দিকী বলেন, রাত সাড়ে ৮ টার দিকে তাকে হাসপাতালে আনা হয়। আমরা পরীক্ষা নিরীক্ষা করে দেখি, তিনি মৃত অবস্থায় রয়েছেন।

    খবর পেয়ে জুড়ী থানার এসআই দীপ্ত সূত্রধর বলেন, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

    এ বিষয়ে বড়লেখা থানার ওসি আবুল কাশেম সরকার বলেন, আমি ঘটনার খবর পেয়েছি এবং বর্তমানে জুড়ী সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সে যাচ্ছি। তদন্তের পর বিস্তারিত জানানো হবে।


    নতুন/কাগজ/তিমির/মৌলভীবাজার
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন