বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • পুলিশি বাধায় আটকে এনসিপি, ‘মামলা না করে ফিরব না’ বললেন নাহিদ শাপলা চত্বরের মামলায় লতিফ সিদ্দিকী গ্রেপ্তার এইচআরডব্লিউর প্রতিবেদন একপেশে ও পক্ষপাতদুষ্ট: চিফ প্রসিকিউটর শিল্পে গ্যাস সংকট নিরসনে দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত: হাইকমিশনার ক্যান্টিনের খাবার, পরিচ্ছন্নতা ও সেবার মান যাচাই করলেন পর্যটনমন্ত্রী পেপ্যাল সেবা চালুর পথ খুলল বাংলাদেশ ব্যাংক ব্রুনাইয়ে বাংলাদেশি কর্মীর সংখ্যা বাড়াতে ঢাকার আহ্বান লিটনের নেতৃত্ব, বিপিএল ও কোচিং স্টাফ—বিসিবি সভায় যেসব ইস্যু পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে দীনেশ ত্রিবেদী
  • সুনামগঞ্জে সেনা অভিযানে তিনটি আগ্নেয়াস্ত্র সহ একজন গ্রেফতার

    সুনামগঞ্জে সেনা অভিযানে তিনটি আগ্নেয়াস্ত্র সহ একজন গ্রেফতার
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সেনাবাহিনীর অভিযান চালিয়ে তিনটি আগ্নেয়াস্ত্র দেশীয় অস্ত্রসহ সুনামগঞ্জে সাজ্জাদুর রহমান সামি নামে এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে। রোববার (১৬ মার্চ) দিবাগত রাতে জেলার জগন্নাথপুরের ইছাহাকপুর গ্রামে ওই অভিযান চালানো হয়। 

    গ্রেফতার সামি জগন্নাথপুরের এলাকার ইছাহাকপুর গ্রামের শাহিনুর রহমানের ছেলে।

    সোমবার (১৭ মার্চ) রাতে ৪২ বীর বিয়ার (১১ পদাদিত ডিভিশন) ছাতক সেনা ক্যাম্পের ক্যাপ্টেন সোয়েব বিন আহমেদ এ তথ্য নিশ্চিত করেন। তিনি আরো জানান, ৪২ বীর বিয়ার (১১ পদাদিত ডিভিশন) ছাতক সেনা ক্যাম্পের সদস্যরা রোববার দিবাগত রাত দেড়টায় জগন্নাথপুরের ইছাহাকপুর গ্রামের শাহিনুর রমানের বসতবাড়িতে অভিযান চালায়। 

    অভিযানে শাহিরপুর রহমানের ছেলে সাজ্জাদুর রহমান সামির হেফাজত থেকে দুটি অত্যাধুনিক পাইপগান,একটি এয়ারগান,৩টি চাপাতি,৭টি টেটা,একটি ধারালো দা, ১০টি ধারালো ছুরি জব্দ করা হয়। এ সময় সাজ্জাদুর রহমান সামিকে অবৈধ আগ্নেয়াস্ত্র,দেশীয় অস্ত্র নিজ হেফাজতে রাখার দায়ে গ্রেফতার করে সেনাবাহিনী।


    সোমবার (১৭ মার্চ) রাতে জগন্নাথপুর থানার ওসি মাহফুজ ইমতিয়াজ ভুইয়া জানান, গ্রেফতারকৃতকে সেনাবাহিনী ছাতক থানায় আলামতসহ সোপর্দ করার পর সোমবার রাতে পুলিশ বাদী হয়ে অস্ত্র আইনে মামলা দায়ের করেছে।


    নতুন/কাগজ/এনামুল/সুনামগঞ্জ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন