বুধবার, ২৯ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • শাপলা চত্বরের মামলায় লতিফ সিদ্দিকী গ্রেপ্তার এইচআরডব্লিউর প্রতিবেদন একপেশে ও পক্ষপাতদুষ্ট: চিফ প্রসিকিউটর শিল্পে গ্যাস সংকট নিরসনে দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত: হাইকমিশনার ক্যান্টিনের খাবার, পরিচ্ছন্নতা ও সেবার মান যাচাই করলেন পর্যটনমন্ত্রী পেপ্যাল সেবা চালুর পথ খুলল বাংলাদেশ ব্যাংক ব্রুনাইয়ে বাংলাদেশি কর্মীর সংখ্যা বাড়াতে ঢাকার আহ্বান লিটনের নেতৃত্ব, বিপিএল ও কোচিং স্টাফ—বিসিবি সভায় যেসব ইস্যু পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে দীনেশ ত্রিবেদী জিয়াউর রহমান হত্যা তদন্ত কমিশনের অপ্রকাশিত প্রতিবেদনে কী আছে
  • ৬ মামলায় গয়েশ্বর রায়ের জামিন

    ৬ মামলায় গয়েশ্বর রায়ের জামিন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    প্রধান বিচারপতির বাসভবনে হামলাসহ পৃথক ছয় মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়কে আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট।

    সোমবার (২২ জানুয়ারি) বিচারপতি হাবিবুল গণি ও বিচারপতি আহমেদ সোহেলের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। 

    আদালতে আজ জামিন আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী। তার সাথে ছিলেন ড. এ জে এম ফরিদুজ্জামান ফরহাদ ও ব্যারিস্টার মিথুন রায় চৌধুরী। 

    আদেশের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী।

    এদিকে নাশকতার অভিযোগে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় দায়ের করা এক মামলায় দলের ঢাকা জেলার সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরীকে আগাম জামিন দিয়েছেন আদালত। আগামী ২৫ মার্চ পর্যন্ত তাদের আগাম জামিন দেয়া হয়েছে।

    সরকারের পদত্যাগ ও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে গত ২৮ অক্টোবর নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মহাসমাবেশ ডাকে বিএনপি। একপর্যায়ে পুলিশের সাথে বিএনপি নেতা-কর্মীদের সংঘর্ষে মহাসমাবেশ পণ্ড হয়ে যায়। ওই মহাসমাবেশকে কেন্দ্র করে রাজধানী ঢাকার বিভিন্ন থানায় নাশকতার এসব মামলা করা হয়।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন