সশস্ত্র বাহিনী কোনো ব্যক্তি, দল ও পরিবারের সম্পদ নয়: প্রধানমন্ত্রী

ছবি : সংগৃহীত
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন
সশস্ত্র বাহিনী কোনো ব্যক্তি, দল বা পরিবারের সম্পদ নয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রোববার (১২ এপ্রিল) ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনীর দরবারে বক্তব্য দিতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, সশস্ত্র বাহিনী রাষ্ট্রের সার্বভৌমত্ব রক্ষার গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান, যা জনগণের সম্পদ হিসেবে কাজ করে। কোনো ব্যক্তি বা গোষ্ঠীর নিয়ন্ত্রণে এটি সীমাবদ্ধ নয়।
প্রধানমন্ত্রী তারেক রহমান আরও বলেন, দেশের নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষায় সশস্ত্র বাহিনী সর্বদা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে এবং ভবিষ্যতেও এ ভূমিকা অব্যাহত থাকবে।
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন