বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • সময়মতো খেলা শুরু নিয়ে অনিশ্চয়তা দেশজুড়ে মৌলিক সুবিধা বিস্তারের পরিকল্পনা সরকারের হজে গিয়ে আরও এক মৃত্যু, সৌদিতে পৌঁছেছেন ৩৮,২০৭ যাত্রী পদত্যাগের পরও ৬ মাস ভিভিআইপি থাকবেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী-প্রধান উপদেষ্টা স্বর্ণার ফিফটির পরও জয় হাতছাড়া বাংলাদেশের ভারতীয় ভিসা জটিলতা কমবে শিগগিরই: সংসদে পররাষ্ট্রমন্ত্রী পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের দ্বার খুলল, রূপপুরে ফুয়েল লোডিং শুরু হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি এনসিপি নেতা সারজিস আলম মোহাম্মদপুরে গ্যাং সহিংসতা, আধিপত্য বিস্তারের লড়াইয়ে বাড়ছে হত্যাকাণ্ড রাজনৈতিক প্রতিহিংসার কারণে কারাবাসের অভিজ্ঞতা জানালেন প্রধানমন্ত্রী
  • বিএনপির নতুন আইন সম্পাদক ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল

    বিএনপির নতুন আইন সম্পাদক ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির কেন্দ্রীয় গুরুত্বপূর্ণ পদে রদবদল করা হয়েছে। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার বদরুদ্দোজা বাদলকে দলের আইন বিষয়ক সম্পাদক হিসেবে মনোনীত করা হয়েছে।

    মঙ্গলবার (২৮ এপ্রিল, ২০২৬) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।

    বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবং সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সফল সাধারণ সম্পাদক ব্যারিস্টার বদরুদ্দোজা বাদলকে এখন থেকে বিএনপির আইন বিষয়ক সম্পাদক পদের দায়িত্ব অর্পণ করা হয়েছে। দলীয় এই সিদ্ধান্ত গত ২৮ এপ্রিল থেকেই কার্যকর করা হয়েছে।

    ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল বর্তমানে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সুপ্রিম কোর্ট ইউনিটের আহ্বায়ক হিসেবে দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন। এর আগে তিনি রাজশাহী ইউনিভার্সিটি ‘ল’ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের (রুলা) সভাপতি হিসেবেও নেতৃত্ব দিয়েছেন। দীর্ঘদিন ধরে রাজপথের আন্দোলন এবং আইনি লড়াইয়ে সাহসী ভূমিকার স্বীকৃতিস্বরূপ তাকে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

    দলের এই নতুন মনোনয়নের ফলে আইনি অঙ্গনে বিএনপির সাংগঠনিক শক্তি আরও বৃদ্ধি পাবে বলে আশা প্রকাশ করেছেন জাতীয়তাবাদী ঘরানার আইনজীবীরা।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন