বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • প্রত্যেকটা ছাত্রদলের নেতা-কর্মীকে কুত্তার মতো পিটিয়ে রাজশাহী ছাড়া করব : শিবির নেতা ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৬৫ ১৮০ দিনে বিচার শেষ না হলেও নারী ও শিশু নির্যাতন মামলার বিচার চলবে রোহিঙ্গাদের সম্মানজনক প্রত্যাবাসনে আন্তর্জাতিক সহযোগিতা চান প্রধানমন্ত্রী তারেক রহমান এরদোয়ানের সঙ্গে তারেক রহমানের দ্বিপক্ষীয় বৈঠক এয়ারবাস কেনা নিয়ে ঢাকার সিদ্ধান্তে নজর ইউরোপের অতিরিক্ত বাসভাড়া নিলে রুট পারমিট বাতিলের হুঁশিয়ারি আদালতে উঠছে মতপ্রকাশের স্বাধীনতার প্রশ্ন দীর্ঘদিন রাত জাগলে নারীদের যেসব স্বাস্থ্যঝুঁকি হতে পারে একাদশে দ্বিতীয় ধাপে আবেদন করতে পারবেন যে ৩ শ্রেণির শিক্ষার্থী
  • ১৫ জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ

    ১৫ জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    দেশের ১৫ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। শনিবার (৮ নভেম্বর) মধ্যরাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

    প্রজ্ঞাপনে বদলি ও নতুন নিয়োগপ্রাপ্ত কর্মকর্তারা হলেন, বাগেরহাটের ডিসি আহমেদ কামরুল হাসান নোয়াখালীতে, কুষ্টিয়ার ডিসি আবু হাসনাত মোহাম্মদ আরেফীন হবিগঞ্জে, ভোলার ডিসি মো. আজাদ জাহান গাজীপুরে, বরগুনার ডিসি মোহাম্মদ শফিউল আলম ঢাকায়, সিরাজগঞ্জের ডিসি মুহাম্মদ নজরুল ইসলাম গাইবান্ধায় এবং খুলনার ডিসি মো. তৌফিকুর রহমান বগুড়ায় বদলি হয়েছেন।

    নতুনভাবে জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পেয়েছেন, সিলেট জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সন্দ্বীপ কুমার সিংহ (বরগুনা), বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের সচিব (উপসচিব) মো. আমিনুল ইসলাম (সিরাজগঞ্জ), বাণিজ্য উপদেষ্টার একান্ত সচিব মো. আব্দুল্লাহ আল মাহমুদ (মাগুরা), স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব আবু সাঈদ (পিরোজপুর), ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের পাবনা জোনাল সেটেলমেন্ট কর্মকর্তা আফরোজা আখতার (সাতক্ষীরা), স্থানীয় সরকার বিভাগের ফেনী উপপরিচালক (উপসচিব) গোলাম মো. বাতেন (বাগেরহাট), প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীর একান্ত সচিব স. ম. জামশেদ খোন্দকার (খুলনা), রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের পরিচালক মো. ইকবাল হোসেন (কুষ্টিয়া) এবং মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব ডা. শামীম রহমান (ভোলা)।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ