শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আইএমএফ ঋণের কিস্তি নিয়ে অনিশ্চয়তা, আলোচনায় বাংলাদেশ জ্বালানি পাম্পে পুলিশ সদস্যদের জন্য অগ্রাধিকার লাইন চায় পুলিশ অ্যাসোসিয়েশন দেশজুড়ে হামের প্রকোপ বাড়ছে, ২৪ ঘণ্টায় আরও ৫ শিশুর মৃত্যু সাইফ-লিটনের জুটিতে ঘুরে দাঁড়াল বাংলাদেশ, লড়াইয়ের পুঁজি ২৪৮ রানের লক্ষ্য ইসলামাবাদে যুক্তরাষ্ট্র–ইরান দ্বিতীয় দফা আলোচনার প্রস্তুতি নিচ্ছে পাকিস্তান ক্ষমতা হস্তান্তরে স্বচ্ছতা ছিল না, নির্বাচনী প্রক্রিয়া নিয়েও প্রশ্ন তুললেন বিরোধীদলীয় নেতা এপ্রিল-মে মাসে জ্বালানি সংকটের শঙ্কা নেই, পর্যাপ্ত মজুতের দাবি প্রতিমন্ত্রীর জিলকদ মাসের চাঁদ দেখতে জাতীয় কমিটির বৈঠক শনিবার সন্ধ্যায় শরিফুলের আঘাতে শুরুতেই ধাক্কা, নিউজিল্যান্ডের ওপেনিং জুটি ভাঙল রাজধানীর জোয়ারসাহারায় চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট
  • দুর্গাপূজা ও ছুটিতে ঢাকা ফাঁকা, মূল সড়কে রিকশার চলাচল বেড়ে গেছে

    দুর্গাপূজা ও ছুটিতে ঢাকা ফাঁকা, মূল সড়কে রিকশার চলাচল বেড়ে গেছে
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    দুর্গাপূজা ও সাপ্তাহিক ছুটির কারণে বৃহস্পতিবার (২ অক্টোবর) ঢাকার মূল সড়কগুলো অন্য দিনের তুলনায় ফাঁকা দেখা গেছে। গণপরিবহন কম থাকায় অনেক মানুষ স্বল্প দূরত্বের জন্য প্যাডলচালিত ও ব্যাটারিচালিত রিকশা ব্যবহার করছেন।

    আগারগাঁও শিশুমেলার মোড়ে যাত্রী তাবারুল ইসলাম বলেন, আজ সড়কে চিরচেনা বাসের দেখা নেই। সিএনজি চালকরা বেশি ভাড়া নিচ্ছেন। তাই রিকশাতেই যাচ্ছি। সরেজমিনে দেখা যায়, মেট্রোরেলে যাত্রীর চাপ থাকলেও মূল সড়কে যানজট নেই।

    ট্রাফিক তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) তানিয়া সুলতানা জানান, সরকারি অফিস, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোতে ছুটি থাকায় সড়কে চাপ কমে গেছে। সিগন্যালগুলো মেইনটেইন করা হলেও রিকশা চলাচলে কিছু নিয়ম লঙ্ঘন হচ্ছে।

    ফার্মগেটে রিকশাচালক মিন্টু হোসেন বলেন, আজ অনেক দূরের যাত্রী পেয়েছি। চাপের সিগন্যালও গলি দিয়ে পার করছি, সমস্যা হচ্ছে না।” অন্যদিকে গুলিস্তান থেকে আসা যাত্রী হাসান সৌখিন বলেন, “আজ বাসের সিটগুলো প্রায় খালি। সোয়া ঘণ্টার যাত্রা আজ মাত্র ২০ মিনিটে সম্পন্ন হয়েছে।

    বিশেষজ্ঞরা মনে করাচ্ছেন, বিকেলের পর দেবীর বিসর্জন ও বিনোদনকেন্দ্র অভিমুখে মানুষের চাপ বেড়ে যেতে পারে। তখন সড়কে ব্যক্তিগত যানবাহন, সিএনজি ও ব্যাটারিচালিত রিকশার সংখ্যা বাড়বে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ