বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • সেপ্টেম্বরে মূল্যস্ফীতি ৮.৩৪%, মজুরি সূচক নেমেছে ৭.৯০ শতাংশে টেন্ডার থেকে বদলি-পদায়ন, গণপূর্তের বদরুল আলমকে ঘিরে একের পর এক অভিযোগ বাংলাদেশ-জার্মানি সম্পর্ক জোরদারে বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোর তাগিদ কে এই নেহা বোরা, ভারতের ছাত্র-যুব আন্দোলনের আলোচিত মুখ রসায়নে নোবেল পেলেন ফরাসি ও জাপানি দুই বিজ্ঞানী সুবিধাবঞ্চিতদের চিকিৎসাসেবা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৮৬০ একনেকে ১৬ হাজার ২০৭ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন শিক্ষার অন্তরালে বিত্তবৈভব: সহকারী প্রধান শিক্ষকের বিপুল সম্পদের উৎস নিয়ে চাঞ্চল্য! ‘মুসলিমরা ফ্রান্স দখলের চেষ্টা করছেন’ ট্রাম্পের দাবি 
  • সরকারের সব কাজের বিরোধিতা নয়, ভুল হলে প্রতিরোধ করা হবে: গোলাম পরওয়ার

    সরকারের সব কাজের বিরোধিতা নয়, ভুল হলে প্রতিরোধ করা হবে: গোলাম পরওয়ার
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সরকারের সব কাজের বিরোধিতা করবে না বিরোধী দল। তবে সরকার কোনো ভুল করলে তা তুলে ধরা হবে এবং সংশোধন না করলে প্রয়োজনে প্রতিরোধ করা হবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

    মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার বাসভবনে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) নেতাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

    গোলাম পরওয়ার বলেন, ‘বিগত সময়ের মতো সরকারের সব কাজের বিরোধিতা করবে না বিরোধী দল। সরকার ভুল করলে তা ধরিয়ে দেওয়া হবে। সেই ভুল সংশোধন না হলে প্রয়োজনে প্রতিরোধ করা হবে।’

    তিনি বলেন, আগামী ১৮ নভেম্বর অনুষ্ঠিতব্য বাটেক্সপ্রো মেলার সমাপনী অনুষ্ঠানে বিরোধীদলীয় নেতাকে প্রধান অতিথি না করার বিষয়টি রাজনৈতিক ও সংকীর্ণ দলীয়করণের প্রতিচ্ছবি। এ ধরনের সিদ্ধান্ত মানুষের কাছে ভুল বার্তা দিতে পারে এবং এর প্রভাব অর্থনীতিতেও পড়তে পারে বলে মন্তব্য করেন তিনি।

    গোলাম পরওয়ার বলেন, রাজনীতিতে মতপার্থক্য থাকা স্বাভাবিক। তবে রাজনৈতিক ঐতিহ্য ও সৌজন্যের চর্চা নষ্ট হলে ব্যবসায়ীদের মধ্যেও নেতিবাচক বার্তা যেতে পারে।

    বৈঠকে দেশের টেক্সটাইল শিল্পের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা হয়েছে বলে জানান বিটিএমএর ভাইস প্রেসিডেন্ট শফিকুল ইসলাম সরকার। তিনি বলেন, বিশেষ করে গ্যাস, বিদ্যুৎ ও করসংক্রান্ত বিভিন্ন সমস্যা নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন