বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • সেপ্টেম্বরে মূল্যস্ফীতি ৮.৩৪%, মজুরি সূচক নেমেছে ৭.৯০ শতাংশে টেন্ডার থেকে বদলি-পদায়ন, গণপূর্তের বদরুল আলমকে ঘিরে একের পর এক অভিযোগ বাংলাদেশ-জার্মানি সম্পর্ক জোরদারে বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোর তাগিদ কে এই নেহা বোরা, ভারতের ছাত্র-যুব আন্দোলনের আলোচিত মুখ রসায়নে নোবেল পেলেন ফরাসি ও জাপানি দুই বিজ্ঞানী সুবিধাবঞ্চিতদের চিকিৎসাসেবা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৮৬০ একনেকে ১৬ হাজার ২০৭ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন শিক্ষার অন্তরালে বিত্তবৈভব: সহকারী প্রধান শিক্ষকের বিপুল সম্পদের উৎস নিয়ে চাঞ্চল্য! ‘মুসলিমরা ফ্রান্স দখলের চেষ্টা করছেন’ ট্রাম্পের দাবি 
  • বাংলাদেশি অভিবাসীদের সুরক্ষায় আইওএমের সঙ্গে কাজ করবে হাইকমিশন

    বাংলাদেশি অভিবাসীদের সুরক্ষায় আইওএমের সঙ্গে কাজ করবে হাইকমিশন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    মালয়েশিয়ায় বাংলাদেশি অভিবাসীদের নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করতে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সঙ্গে সহযোগিতা বাড়ানোর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ হাইকমিশন। নিরাপদ, সুশৃঙ্খল ও নিয়মিত অভিবাসন নিশ্চিত করার লক্ষ্যে দুই পক্ষের মধ্যে এ বিষয়ে বৈঠক হয়েছে।

    মঙ্গলবার (৬ অক্টোবর) মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনে পাঁচ সদস্যের বাংলাদেশি প্রতিনিধি দল এবং আইওএমের তিন সদস্যের প্রতিনিধি দলের মধ্যে বৈঠকটি অনুষ্ঠিত হয়।

    বৈঠকে বাংলাদেশ-মালয়েশিয়া অভিবাসন করিডোরকে আরও অভিবাসীবান্ধব করতে আইওএমের পক্ষ থেকে সহযোগিতার আশ্বাস দেওয়া হয়। বিশেষ করে মালয়েশিয়ায় অবস্থানরত বাংলাদেশি অভিবাসীদের সুরক্ষা ও কল্যাণে দুই পক্ষ সমন্বিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে।

    মালয়েশিয়ার বিভিন্ন কারাগার ও ডিটেনশন সেন্টারে থাকা বাংলাদেশি নাগরিকদের প্রয়োজনীয় আইনি ও কল্যাণমূলক সহায়তা দেওয়ার বিষয়ে আইওএমের সহযোগিতা চায় বাংলাদেশ হাইকমিশন। পাশাপাশি তাদের নিরাপদ ও সম্মানজনক প্রত্যাবাসন প্রক্রিয়ায় সহযোগিতা করার আহ্বান জানানো হয়।

    বৈঠকে মানবপাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধে সংশ্লিষ্ট পর্যায়ে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর বিষয়েও আলোচনা হয়। মানবপাচারের শিকার ব্যক্তিদের, বিশেষ করে নারী ভুক্তভোগীদের উদ্ধার, নিরাপদ আশ্রয়, প্রত্যাবাসন ও প্রয়োজনীয় আইনি সহায়তা নিশ্চিত করার বিষয়ে মতবিনিময় করেন প্রতিনিধিরা।

    মানবপাচার ও অভিবাসী চোরাচালানের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা আরও জোরদার করার বিষয়েও উভয় পক্ষ গুরুত্ব দেয়।

    এ ছাড়া নিরাপদ অভিবাসনের সুযোগ ও প্রক্রিয়া সম্পর্কে জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি মানবপাচার ও অভিবাসী চোরাচালানের ঝুঁকি সম্পর্কে সচেতনতা তৈরিতে বাংলাদেশ হাইকমিশন ও আইওএমের যৌথ উদ্যোগ অব্যাহত রাখার বিষয়ে আলোচনা হয়।

    এ ধরনের সচেতনতামূলক কর্মসূচিতে নিয়োগকর্তা, কর্মী এবং মানবপাচারের শিকার ব্যক্তিদের সম্পৃক্ত করার বিষয়েও দুই পক্ষ একমত হয়েছে। এর মাধ্যমে সংশ্লিষ্ট সব পক্ষের মধ্যে প্রয়োজনীয় তথ্য, সচেতনতা ও সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়।

    বৈঠকে বাংলাদেশ হাইকমিশনের ডেপুটি হাইকমিশনার শাহানারা মনিকা উপস্থিত ছিলেন।

    নিরাপদ ও নিয়মিত অভিবাসন নিশ্চিত করা, মানবপাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ এবং অনিয়মিত অভিবাসীদের সম্মানজনক প্রত্যাবাসনের লক্ষ্যে বাংলাদেশ হাইকমিশন আইওএমের সঙ্গে নিয়মিতভাবে কাজ করে আসছে।
     


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন