বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • সেপ্টেম্বরে মূল্যস্ফীতি ৮.৩৪%, মজুরি সূচক নেমেছে ৭.৯০ শতাংশে টেন্ডার থেকে বদলি-পদায়ন, গণপূর্তের বদরুল আলমকে ঘিরে একের পর এক অভিযোগ বাংলাদেশ-জার্মানি সম্পর্ক জোরদারে বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোর তাগিদ কে এই নেহা বোরা, ভারতের ছাত্র-যুব আন্দোলনের আলোচিত মুখ রসায়নে নোবেল পেলেন ফরাসি ও জাপানি দুই বিজ্ঞানী সুবিধাবঞ্চিতদের চিকিৎসাসেবা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৮৬০ একনেকে ১৬ হাজার ২০৭ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন শিক্ষার অন্তরালে বিত্তবৈভব: সহকারী প্রধান শিক্ষকের বিপুল সম্পদের উৎস নিয়ে চাঞ্চল্য! ‘মুসলিমরা ফ্রান্স দখলের চেষ্টা করছেন’ ট্রাম্পের দাবি 
  • বোমা হামলার হুমকি, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে তল্লাশি জোরদার

    বোমা হামলার হুমকি, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে তল্লাশি জোরদার
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    অজ্ঞাত ই-মেইলে বোমা হামলার হুমকির পর ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল থেকে বিশ্ববিদ্যালয়ে প্রবেশের সময় শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্টদের তল্লাশি করা হচ্ছে।

    বাড্ডা থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী মো. নাসিরুল আমিন বলেন, বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তায় পর্যাপ্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। কারও গতিবিধি সন্দেহজনক মনে হলে নিয়ম অনুযায়ী তল্লাশি করা হচ্ছে।

    তিনি বলেন, “বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা নিশ্চিত করতে যা করণীয়, আমরা তা করছি। নিরাপত্তার স্বার্থে প্রয়োজনীয় সব ব্যবস্থা স্বাভাবিক প্রক্রিয়ায় নেওয়া হচ্ছে।”

    পুলিশ জানায়, গত রোববার (৪ অক্টোবর) সন্ধ্যা ৬টা ৪৪ মিনিটে ‘টপিকেল চাইনিজ ম্যান’ নামের একটি আইডি থেকে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের উদ্দেশে ই-মেইল পাঠানো হয়। এতে আগামী মঙ্গলবার (৬ অক্টোবর) বেলা ১১টার দিকে একাধিক বোমা হামলার হুমকি দেওয়া হয়।

    ই-মেইল বার্তায় বলা হয়, ঢাকার প্রগতি সরণিতে অবস্থিত ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে ‘গণবোমা হামলা’ চালানো হবে। হামলা ঠেকানো সম্ভব হবে না বলেও হুমকিদাতা দাবি করে।

    হুমকির ই-মেইল পাওয়ার পর বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। একই সঙ্গে সতর্কতামূলক ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের কাছে ই-মেইলটি পাঠানো হয়।

    ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগ এক লিখিত বক্তব্যে জানায়, অজ্ঞাত ই-মেইলটির বিষয়টি তারা অত্যন্ত গুরুত্বের সঙ্গে নিয়েছে। ইতোমধ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বিষয়টি জানানো হয়েছে এবং তাদের কাছ থেকে প্রয়োজনীয় সহযোগিতা পাওয়া যাচ্ছে। শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ বিশ্ববিদ্যালয় পরিবারের সব সদস্যের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।

    এদিকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গুলশান বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ রুহুল কবির খান বলেন, এ ঘটনায় আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। তার ভাষ্য, এটি সম্ভাব্য কোনো হুমকি নয়। এ ঘটনায় বাড্ডা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে এবং বিষয়টি ডিবির সাইবার টিম তদন্ত করছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন