বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • সেপ্টেম্বরে মূল্যস্ফীতি ৮.৩৪%, মজুরি সূচক নেমেছে ৭.৯০ শতাংশে টেন্ডার থেকে বদলি-পদায়ন, গণপূর্তের বদরুল আলমকে ঘিরে একের পর এক অভিযোগ বাংলাদেশ-জার্মানি সম্পর্ক জোরদারে বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোর তাগিদ কে এই নেহা বোরা, ভারতের ছাত্র-যুব আন্দোলনের আলোচিত মুখ রসায়নে নোবেল পেলেন ফরাসি ও জাপানি দুই বিজ্ঞানী সুবিধাবঞ্চিতদের চিকিৎসাসেবা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৮৬০ একনেকে ১৬ হাজার ২০৭ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন শিক্ষার অন্তরালে বিত্তবৈভব: সহকারী প্রধান শিক্ষকের বিপুল সম্পদের উৎস নিয়ে চাঞ্চল্য! ‘মুসলিমরা ফ্রান্স দখলের চেষ্টা করছেন’ ট্রাম্পের দাবি 
  • গাজীপুর নয়, ঢাকার তাঁতীবাজার থেকে পালিয়েছিলেন ‘পিচ্চি রাজা’, দুই পুলিশ গ্রেপ্তার

    গাজীপুর নয়, ঢাকার তাঁতীবাজার থেকে পালিয়েছিলেন ‘পিচ্চি রাজা’, দুই পুলিশ গ্রেপ্তার
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    শীর্ষ মাদক কারবারি রাজা ওরফে পিচ্চি রাজা ঢাকার আদালত থেকে গাজীপুরের কাশিমপুর কারাগারে নেওয়ার পথে প্রিজন ভ্যান থেকে পালিয়ে যাওয়ার ঘটনায় ৫ পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে এবং এ পর্যন্ত ২ পুলিশ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক তদন্তে বেরিয়ে এসেছে যে তিনি গাজীপুরের বাইমাইল বা নাওজোড় নয়, বরং ঢাকার তাঁতীবাজার এলাকা থেকেই পালিয়েছিলেন এবং পুলিশ বানিয়ে মিথ্যা গল্প সাজিয়েছিল।

    গত ২৭ সেপ্টেম্বর রবিবার ঢাকার আদালত থেকে ৩০ জন বন্দীকে প্রিজন ভ্যানে করে গাজীপুরের কাশিমপুর কারাগারে ফিরিয়ে নেওয়া হচ্ছিল। পথে গাজীপুর মহানগরীর নাওজোড় হাইওয়ে থানার সামনে বা বাইমাইল এলাকায় প্রিজন ভ্যান থামিয়ে ‘শৌচাগারে যাওয়ার’ কথা বলে পালিয়ে যান ৩০ বছর বয়সী রাজা ওরফে পিচ্চি রাজা।

    দায়িত্বরত পুলিশ সদস্যরা প্রথমে দাবি করেছিলেন যে গাজীপুরের বাইমাইল বা নাওজোড় এলাকায় শৌচাগারে নেওয়ার সময় তিনি পালিয়ে যান।

    গাজীপুর মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ও তদন্ত কমিটির প্রাথমিক তদন্তে প্রমাণিত হয় যে, গল্পটি সাজানো ছিল। পিচ্চি রাজা আসলে গাজীপুর থেকে নয়, ঢাকার তাঁতীবাজার এলাকা থেকেই পালিয়ে গিয়েছিলেন। আসামি পালানো সহায়তা করা ও অসত্য তথ্য দেওয়ার অভিযোগে দুই পুলিশ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

    রাজধানীর মোহাম্মদপুর এলাকার শীর্ষ মাদক কারবারি। তার বিরুদ্ধে মাদক ও অস্ত্রসহ প্রায় ২৫টি মামলা রয়েছে। এর আগে চলতি বছরের ১৯ মে নেপাল থেকে ফেরার পর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছিল।

    প্রিজন ভ্যানে দায়িত্বপ্রাপ্ত ৫ পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়। উপসহকারী পুলিশ পরিদর্শক (এএসআই) প্রবীর কুমার, নায়েক কামাল হোসেন, কনস্টেবল মোঃ জাকির হোসেন, কনস্টেবল মোঃ সাকিব, কনস্টেবল শাকিল হোসেন।

    প্রিজন ভ্যান থেকে আসামি পালানোর ঘটনায় কোনাবাড়ী থানার এসআই বিশ্বজিৎ মজুমদার বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। বিষয়টি তদন্ত করছে গাজীপুর মহানগর গোয়েন্দা পুলিশ।

    কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১-এর সিনিয়র জেল সুপার মোঃ নজরুল ইসলাম জানান, বন্দীদের সকালে আদালতের পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছিল। আদালতের কার্যক্রম শেষে কারাগারে ফেরার পথে এই ঘটনা ঘটে। কারাগারে ফেরার পর বন্দি পুলিশের দায়িত্বে ছিল, তাই আইনগত ব্যবস্থা নেওয়ার দায়িত্ব পুলিশের।

    গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) অতিরিক্ত কমিশনার এবং ভারপ্রাপ্ত কমিশনার মোহাম্মদ তাহেরুল হক চৌহান জানান, দায়িত্ব পালনে চরম অবহেলার প্রমাণ পাওয়ায় ভ্যানে থাকা ৫ পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে এবং তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

    জিএমপি ডিবির উপপুলিশ কমিশনার (দক্ষিণ) সাহেব আলী পাঠান তিনি গণমাধ্যমকে জানান, জিজ্ঞাসাবাদের মুখে পুলিশ সদস্যদের দেওয়া তথ্যে অসংগতি পাওয়া গেছে। প্রাথমিক তদন্তে নিশ্চিত হওয়া গেছে যে পিচ্চি রাজা গাজীপুরের বাইমাইল নয়, ঢাকার তাঁতীবাজার এলাকা থেকে পালিয়েছেন এবং এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুই পুলিশ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন