সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৮ মৃত্যু, মোট মৃত ১ হাজার ৩০ এশিয়ান গেমসে উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে হেরেছে বাংলাদেশ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে হচ্ছেন, এগিয়ে গায়ানার ক্যারোলিন নভেম্বরের মাঝামাঝি ইউপি নির্বাচন শুরুর পরিকল্পনা ইসির শেয়ারবাজারের গতি ফেরাতে ব্রোকারদের সঙ্গে জরুরি বৈঠকে ডিএসই সন্ত্রাস দমনে ক্রসফায়ারের প্রয়োজন নেই: আইনমন্ত্রী ডেঙ্গু মোকাবিলায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বিত অ্যাকশন প্ল্যান : মঈন খান বেইজিংয়ে নভেম্বর থেকে ড্রোন রাখা নিষিদ্ধ সৌদির পাইপলাইনে হামলার পর বিশ্ববাজারে তেলের দাম বাড়ল ৩ শতাংশ আমার হৃদয় ভেঙে গেছে, শোকে ভিনিসিয়ুসের প্রেমিকা
  • সৌদির পাইপলাইনে হামলার পর বিশ্ববাজারে তেলের দাম বাড়ল ৩ শতাংশ

    সৌদির পাইপলাইনে হামলার পর বিশ্ববাজারে তেলের দাম বাড়ল ৩ শতাংশ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সৌদি আরবের পূর্ব-পশ্চিম তেল পাইপলাইনে হামলা এবং হরমুজ প্রণালিতে ইরানি কার্গো জাহাজে হামলার ঘটনায় আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম প্রায় ৩ শতাংশ বেড়েছে। সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

    রয়টার্সের তথ্য অনুযায়ী, সোমবার আন্তর্জাতিক বাজারে প্রতি ব্যারেল ব্রেন্ট ক্রুডের দাম বেড়ে ১০৭ দশমিক ৫৪ ডলারে দাঁড়িয়েছে। একই সময়ে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের প্রতি ব্যারেলের দাম উঠেছে ১০২ দশমিক ৯৩ ডলারে।

    রোববারের তুলনায় সোমবার ব্রেন্ট ক্রুডের দাম প্রতি ব্যারেলে ২ দশমিক ৯৮ ডলার এবং ডব্লিউটিআইয়ের দাম ২ দশমিক ৮৮ ডলার বেড়েছে। শতাংশের হিসাবে ব্রেন্টের দাম বেড়েছে ২ দশমিক ৮০ শতাংশ এবং ডব্লিউটিআইয়ের দাম ২ দশমিক ৯ শতাংশ।

    জ্বালানি বাজার পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান আইএনজির কমোডিটি স্ট্র্যাটেজি বিভাগের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, সৌদি আরবের জ্বালানি অবকাঠামো, বিশেষ করে পূর্ব-পশ্চিম পাইপলাইনে হামলাই তেলের দাম বৃদ্ধির প্রধান কারণ। হামলার কারণে সৌদি আরব থেকে তেল সরবরাহ ব্যাহত হয়েছে বলেও জানান তিনি।

    গত ১১ সেপ্টেম্বর সৌদি আরবের রাজধানী রিয়াদ ও মদিনায় ইস্ট-ওয়েস্ট পাইপলাইন লক্ষ্য করে বেশ কয়েকটি ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইয়েমেনের হুথি বিদ্রোহী গোষ্ঠী। সৌদি আরবের জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের একটি সূত্রের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, হামলায় পাইপলাইনটি ক্ষতিগ্রস্ত হওয়ায় তা বন্ধ রাখা হয়েছে। মেরামত শেষ না হওয়া পর্যন্ত এটি পুনরায় চালু করা সম্ভব নয়।

    আরব উপদ্বীপজুড়ে বিস্তৃত প্রায় ১ হাজার ২০০ কিলোমিটার দীর্ঘ এই পাইপলাইন সৌদি আরবের তেল রপ্তানির অন্যতম গুরুত্বপূর্ণ অবকাঠামো। যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতের কারণে হরমুজ প্রণালিতে জ্বালানি পরিবহন ঝুঁকিপূর্ণ হয়ে ওঠায় পাইপলাইনটির গুরুত্ব আরও বেড়েছে।

    হরমুজ প্রণালিতে চলাচল সীমিত বা বন্ধ থাকায় সৌদি আরব বিকল্প পথে তেল রপ্তানির জন্য এই পাইপলাইন ব্যবহার করছিল। এর মাধ্যমে সাগরে জাহাজে তেল স্থানান্তর করে রপ্তানি করা হচ্ছিল।

    এমন পরিস্থিতিতে পাইপলাইনে হামলার ঘটনায় আন্তর্জাতিক জ্বালানি বাজারে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল বন্ধ থাকায় এরই মধ্যে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী রয়েছে।

    বিশ্বের অন্যতম বড় তেল মজুতধারী দেশ সৌদি আরব। বৈশ্বিক জ্বালানি চাহিদার একটি উল্লেখযোগ্য অংশ দেশটি সরবরাহ করে। বর্তমানে বিশ্বের মোট জ্বালানি চাহিদার প্রায় ৫ থেকে ৬ শতাংশ সৌদি আরব থেকে সরবরাহ করা হয়।

    সূত্র: রয়টার্স


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন