মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আনসারের তৎপরতায় হাতিরঝিল লেক থেকে চার্জারসহ ৪৮ রাউন্ড পিস্তলের গুলি উদ্ধার বোয়িং কেনার সিদ্ধান্তে তারেককে ট্রাম্পের প্রশংসা, বললেন ‘হতাশ করবে না’ কাল ভোলা যাবেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী পার্থ, মন্ত্রী হিসেবে প্রথম সফর ঘিরে নতুন প্রত্যাশা মক্কা প্রতিরক্ষা চুক্তি নিয়ে বাংলাদেশের সিদ্ধান্ত কী, জানাল সরকার হাম-হামের উপসর্গে একদিনে ৬ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৯৭৯ ডিএমপির অভিযানে একদিনে গ্রেফতার ৪৪২, শীর্ষে মিরপুর ট্রাফিক আইন ভাঙায় ঢাকায় একদিনে ২,৩৭৭ মামলা, ডাম্পিং ৫৫৭ গাড়ি দুর্গম সীমান্তে নিরাপত্তা জোরদারে ড্রোন প্রযুক্তি: স্বরাষ্ট্রমন্ত্রী মেসির আর্জেন্টিনা অধ্যায় শেষ, এবার ইন্টার মায়ামিতে কতদিন? দুই প্রধানমন্ত্রীর সময়সূচি মিললেই ভারত যাবেন তারেক রহমান
  • হাম-হামের উপসর্গে একদিনে ৬ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৯৭৯

    হাম-হামের উপসর্গে একদিনে ৬ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৯৭৯
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    দেশে হাম ও হামের উপসর্গের প্রকোপ এখনো নিয়ন্ত্রণে আসেনি। প্রতিদিনই নতুন করে আক্রান্ত ও মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। গত ২৪ ঘণ্টায় সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ১ হাজার ২৩১ শিশু।

    মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত হাম-বিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

    প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ছয় শিশুর মৃত্যু হলেও নিশ্চিতভাবে হামে আক্রান্ত কোনো শিশুর মৃত্যু হয়নি। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে দেশে হামের উপসর্গ নিয়ে মৃত শিশুর সংখ্যা দাঁড়িয়েছে ৮৮০ জনে। আর নিশ্চিত হাম আক্রান্ত হয়ে মারা গেছে ৯৯ শিশু। সব মিলিয়ে হাম ও হামের উপসর্গে এ পর্যন্ত ৯৭৯ শিশুর মৃত্যু হয়েছে।

    স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত একদিনে ৭২ শিশু নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে। একই সময়ে হামের উপসর্গ নিয়ে অসুস্থ হয়েছে ১ হাজার ১৫৯ জন। এ ছাড়া নতুন করে ১ হাজার ৭৪ জন শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিপরীতে চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ১ হাজার ৫৪ শিশু।

    গত ১৫ মার্চ থেকে ১ সেপ্টেম্বর পর্যন্ত দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৫৯ হাজার ১৫০ জন। এ সময়ের মধ্যে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ১৯ হাজার ৩৮৪ জনের।

    এদিকে একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে মোট ১ লাখ ৩৯ হাজার ৫১৯ রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে চিকিৎসা শেষে ১ লাখ ৩৪ হাজার ৪৫৮ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।

    প্রতিদিন নতুন রোগী শনাক্ত ও হাসপাতালে ভর্তির পাশাপাশি মৃত্যুর ঘটনাও অব্যাহত থাকায় দেশে হাম পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে দ্রুত শনাক্তকরণ, চিকিৎসা ও প্রতিরোধমূলক ব্যবস্থা আরও জোরদার করা প্রয়োজন বলে সংশ্লিষ্টরা মনে করছেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন