সোমবার, ৩১ অগাস্ট ২০২৬
Natun Kagoj

অনুমোদন পেল নবম পে-স্কেল, সর্বনিম্ন বেতন ২০ হাজার টাকা

অনুমোদন পেল নবম পে-স্কেল, সর্বনিম্ন বেতন ২০ হাজার টাকা
ছবি: সংগৃহীত
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বহুল প্রতীক্ষিত নবম জাতীয় পে-স্কেলের প্রস্তাব অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। নতুন বেতন কাঠামো অনুযায়ী সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার এবং সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। প্রস্তাবিত কাঠামো চলতি বছরের ১ জুলাই থেকে কার্যকর করার সিদ্ধান্ত হয়েছে।

সোমবার (৩১ আগস্ট) বিকেলে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে নবম পে-স্কেলের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।

বৈঠক সূত্রে জানা গেছে, নতুন বেতন কাঠামোয় সরকারি চাকরিজীবীদের মূল বেতন গ্রেডভেদে ১০০ থেকে সর্বোচ্চ ১৪২ শতাংশ পর্যন্ত বাড়বে। তবে পুরো বেতন কাঠামো একসঙ্গে কার্যকর না করে ধাপে ধাপে বাস্তবায়নের পরিকল্পনা করা হয়েছে।

নতুন পে-স্কেলে গ্রেড-১-এর মূল বেতন নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৬ হাজার টাকা। আর সর্বনিম্ন ২০তম গ্রেডে মূল বেতন হবে ২০ হাজার টাকা।

অর্থ মন্ত্রণালয়ের পরিকল্পনা অনুযায়ী, নতুন বেতন ও ভাতা পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে। প্রথম ধাপে চলতি বছরের ১ জুলাই থেকে মূল বেতনের ৩০ শতাংশ কার্যকর করার প্রস্তাব রয়েছে।

দ্বিতীয় ধাপে আগামী বছরের জানুয়ারি থেকে মূল বেতনের আরও ৩৫ শতাংশ কার্যকর করা হবে। এরপর অবশিষ্ট মূল বেতন পরবর্তী অর্থবছরের জুলাই থেকে এবং ভাতাগুলো একই অর্থবছরের জানুয়ারি থেকে কার্যকর করার সুপারিশ রয়েছে।

সংশ্লিষ্টরা মনে করছেন, ধাপে ধাপে নতুন পে-স্কেল বাস্তবায়ন করলে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন বৃদ্ধির দাবি পূরণের পাশাপাশি সরকারের ওপর একবারে বড় ধরনের আর্থিক চাপও তৈরি হবে না। এতে বাজেট ব্যবস্থাপনা ও সামষ্টিক অর্থনীতির ওপর প্রভাব নিয়ন্ত্রণে রাখার সুযোগ থাকবে।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন