সোমবার, ৩১ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • গুমের তদন্তে স্বাধীন কমিশনের দাবি ১১ দলীয় জোটের শাহজালালে ৬২৫ কার্টন বিদেশি সিগারেটসহ নানা পণ্য জব্দ আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় হাইকোর্টের রায় আজ পাসপোর্ট  অফিসে হয়রানি ও অনিয়মের অভিযোগ, ৫ দফা দাবি ঐক্যবদ্ধ সদর ব্রাহ্মণবাড়িয়ার নতুন ঋণের চেয়ে পুরোনো ঋণ শোধে বেশি ব্যয়, জুলাইয়ে ঘাটতি ২৭৩ মিলিয়ন ডলার দেশের ১,৪৯৮ পর্যটন কেন্দ্র ঘিরে মহাপরিকল্পনা, আসছে জাতীয় পর্যটন নীতিমালা হামের উপসর্গে একদিনে আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১,৫১৬ চীনা শিক্ষকদের ভিসা সহজ করতে কাজ করছে সরকার: শিক্ষামন্ত্রী ঢাকার নতুন দুই মেট্রোরেলে ব্যয় ২ লাখ কোটি টাকার বেশি ডিএমপির ৫ অতিরিক্ত উপ-পুলিশ কমিশনারকে নতুন দায়িত্ব
  • হামের উপসর্গে একদিনে আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১,৫১৬

    হামের উপসর্গে একদিনে আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১,৫১৬
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    দেশে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও চার শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ১ হাজার ৫১৬ শিশু। তবে এই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যুর তথ্য পাওয়া যায়নি।

    রোববার (৩০ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

    প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে মারা যাওয়া চার শিশুর মৃত্যু হলেও তাদের কারও মৃত্যুর কারণ হিসেবে নিশ্চিত হাম শনাক্ত হয়নি।

    স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৮৬৮ শিশু। একই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছে আরও ৯৯ শিশু। সব মিলিয়ে হাম ও হামের উপসর্গে এ সময়ে ৯৬৭ শিশুর মৃত্যু হয়েছে।

    এদিকে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩৬৫ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে। হামের উপসর্গ দেখা দিয়েছে আরও ১ হাজার ১৫১ শিশুর শরীরে।

    এই সময়ে নতুন করে ১ হাজার ৯০ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ১ হাজার ২৮ শিশু।

    স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৫৬ হাজার ৮২৯। এ সময়ে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ১৯ হাজার ২১৮ জনের।

    এ ছাড়া এ পর্যন্ত মোট ১ লাখ ৩৭ হাজার ৩৪৭ রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে চিকিৎসা শেষে ১ লাখ ৩২ হাজার ২৯২ জন হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছে।

    ক্রমাগত নতুন রোগী শনাক্ত ও হামের উপসর্গ নিয়ে শিশু মৃত্যুর ঘটনায় পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে। বিশেষ করে শিশুদের মধ্যে রোগের বিস্তার ঠেকাতে দ্রুত শনাক্তকরণ, প্রয়োজনীয় চিকিৎসা এবং প্রতিরোধমূলক ব্যবস্থা জোরদার করা জরুরি বলে মনে করছেন সংশ্লিষ্টরা।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন