সোমবার, ১৭ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • স্টাম্প মাইকে ধরা পড়ল লিটন-স্মিথের তপ্ত বাক্যযুদ্ধ সরকারের ১৮০ দিন: স্বাস্থ্য খাতে উদ্যোগের ছড়াছড়ি, সামনে বড় চ্যালেঞ্জ আল কায়েদা নিয়ে জাতিসংঘের প্রতিবেদন আমলে নিচ্ছে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ-কানাডার প্রতিরক্ষা সহযোগিতা বাড়াতে গুরুত্ব পাচ্ছে সামরিক প্রযুক্তি ও প্রশিক্ষণ উপসচিবের স্বাক্ষর জাল করে ভুয়া নিয়োগপত্র, সতর্ক করল জনপ্রশাসন মন্ত্রণালয় ১৮০ দিনে সরকারের অর্জন-উদ্যোগ, সামনে বাস্তবায়নের কঠিন পরীক্ষা ঢাকায় লিথুয়ানিয়ার ভিসা সেন্টার চাইল বাংলাদেশ আবারও পানির নিচে চট্টগ্রাম, চরম দুর্ভোগে নগরবাসী ১৭ আগস্টের সেই ভয়াবহ সিরিজ বোমা হামলার ২১ বছর আবুল কালাম আযাদের আপিল গ্রহণের শুনানি ৩১ আগস্ট
  • মেকআপের পাশাপাশি রাতের ত্বকচর্চায় ছবি মিত্তালের সহজ রুটিন

    মেকআপের পাশাপাশি রাতের ত্বকচর্চায় ছবি মিত্তালের সহজ রুটিন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    অভিনেত্রী ছবি মিত্তালের কাছে মেকআপ কেবল সাজগোজের অনুষঙ্গ নয়, বরং নিজের সঙ্গে সময় কাটানো এবং আত্মযত্নেরও একটি উপায়। নিজের মেকআপ নিজেই করতে স্বাচ্ছন্দ্যবোধ করেন এই অভিনেত্রী। তার মতে, মেকআপ করার পুরো প্রক্রিয়াটি তাকে মানসিকভাবে প্রশান্তি দেয়।

    সম্প্রতি নিজের ইউটিউব ভ্লগে সিস্টার বি কে শিবানির পডকাস্টে অংশ নেওয়ার প্রস্তুতির সময় নিজের মেকআপ ও স্কিনকেয়ারের অভ্যাস নিয়ে কথা বলেন ছবি। সেখানে তিনি জানান, নিজের হাতে মেকআপ করার মধ্যে এক ধরনের থেরাপির অনুভূতি পান।

    ছবি বলেন, মেকআপ করার সময় নিজের ত্বকের প্রতি মনোযোগ দেওয়া এবং পুরো প্রক্রিয়ায় মনোযোগী থাকা তাকে ভালো অনুভব করায়। মেকআপ ব্রাশের চেয়ে নিজের হাত ব্যবহার করতেই বেশি পছন্দ করেন তিনি। তার ভাষায়, মেকআপের মাধ্যমে নিজের বাহ্যিক সৌন্দর্যকে মূল্য দেওয়ার পাশাপাশি সৃষ্টিকর্তার দেওয়া সৌন্দর্য ও গুণের জন্য কৃতজ্ঞতাও প্রকাশ করা যায়।

    নিজের মেকআপ নিজেই করেন ছবি

    দৈনন্দিন জীবনে খুব একটা মেকআপ করেন না ছবি মিত্তাল। তবে শুটিং বা বিশেষ কোনো অনুষ্ঠানের আগে নিজের সাজ নিজেই করতে পছন্দ করেন তিনি। দীর্ঘদিনের অভিজ্ঞতায় নিজের ত্বক ও মুখের সঙ্গে কোন ধরনের মেকআপ বেশি মানানসই, সেটিও বুঝে গেছেন।

    অন্য কেউ তার ত্বকে হাত দিলে কিছুটা অস্বস্তি হয় বলেও জানান অভিনেত্রী। এ কারণেই নিজের মেকআপ নিজে করার অভ্যাস তৈরি হয়েছে তার। ছবির মতে, নিজের চেহারার প্রতি যত্নশীল হওয়া তার কাছে জিমে ব্যায়াম করার মতোই গুরুত্বপূর্ণ। দুটিই নিজের প্রতি যত্ন নেওয়ার অংশ।

    মেকআপ তোলার ক্ষেত্রেও সতর্ক ছবি

    শুধু মেকআপ করাই নয়, দিনের শেষে তা ভালোভাবে তুলে ফেলাকেও গুরুত্ব দেন ছবি। বিশেষ করে দীর্ঘ সময় শুটিংয়ের পর ঘুমাতে যাওয়ার আগে ত্বক পরিষ্কার করে নেওয়ার চেষ্টা করেন তিনি।

    প্রথমে ক্লিনজিং ওয়াইপস দিয়ে চোখের আশপাশের মেকআপ পরিষ্কার করেন। এরপর মুখের ফাউন্ডেশন, লিপস্টিকসহ অন্যান্য প্রসাধনীও তুলে ফেলেন। ত্বক পরিষ্কার করার সময় বেশি ঘষাঘষি না করার বিষয়েও সতর্ক থাকেন অভিনেত্রী। আলতোভাবে মেকআপ পরিষ্কার করেন, যাতে ত্বকে অপ্রয়োজনীয় জ্বালা বা অস্বস্তি তৈরি না হয়।

    রাতের স্কিনকেয়ারে ক্লিনজিং অয়েল

    মেকআপ পরিষ্কার করার পর ছবি মিত্তাল ব্যবহার করেন ক্লিনজিং অয়েল। তার মতে, এটি ত্বকে থাকা মেকআপ ও ময়লার অবশিষ্টাংশ পরিষ্কার করতে সহায়ক। রাতের স্কিনকেয়ার রুটিনের শেষ ধাপে নারকেল তেল ব্যবহার করেন তিনি। এভাবেই মেকআপ সরানো থেকে শুরু করে ত্বকের যত্ন নেওয়ার পুরো প্রক্রিয়াটি সম্পন্ন করেন ছবি।

    ছবি মিত্তালের অভ্যাসে তাই মেকআপ শুধু নিজেকে সাজিয়ে তোলার বিষয় নয়। নিজের ত্বক, সৌন্দর্য ও মানসিক প্রশান্তির জন্য কিছুটা সময় বের করে নেওয়াও তার এই রুটিনের গুরুত্বপূর্ণ অংশ।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ