শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • এআই গ্রহণে দেরি করলে উন্নয়নশীল দেশগুলো পিছিয়ে পড়বে: বিশ্বব্যাংক তনু হত্যা মামলায় হাফিজুরের জামিন বাতিল, আত্মসমর্পণের নির্দেশ ঢাকাসহ ১০ অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বর্ষণের আভাস পেন্টাগনের নতুন পরিকল্পনা ঘিরে উদ্বেগ, বাড়ছে পরমাণু যুদ্ধের আশঙ্কা ট্রাইব্যুনালে জমা তদন্ত প্রতিবেদন, অভিযুক্তদের তালিকায় জাফর ইকবাল গোলাবারুদ সংকটের খবর উড়িয়ে দিলেন ট্রাম্প, বললেন ‘অস্ত্রভান্ডার পরিপূর্ণ’ ১৬ আগস্ট উদ্বোধন, ধাপে ধাপে সারাদেশে চালু হবে ফ্যামিলি কার্ড এফএসআরইউ থেকে বিকেলেই গ্যাস সরবরাহ শুরু, ২-৩ দিনে স্বাভাবিক হবে পরিস্থিতি মোদী সরকারের সামনে নতুন সংকট, প্রশ্নের মুখে নেতৃত্ব হামের প্রকোপ কমছে না, ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর প্রাণহানি
  • হামের প্রকোপ কমছে না, ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর প্রাণহানি

    হামের প্রকোপ কমছে না, ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর প্রাণহানি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    দেশে হামের প্রাদুর্ভাব কমার লক্ষণ নেই। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ৪ জনের মৃত্যু হয়েছে ঢাকায়। একই সময়ে নতুন করে ৮৬০ জন আক্রান্ত হওয়ার তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

    বৃহস্পতিবার (৬ আগস্ট) প্রকাশিত স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হাম পরিস্থিতি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

    প্রতিবেদন অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে ৭৬৪ শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া পরীক্ষায় নিশ্চিত হামে মারা গেছে আরও ৯৬ শিশু। ফলে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৮৬০ জনে।

    সবশেষ ২৪ ঘণ্টায় পরীক্ষার মাধ্যমে ৮৫ জনের শরীরে হাম নিশ্চিত হয়েছে। এ নিয়ে চলতি প্রাদুর্ভাবের শুরু থেকে দেশে মোট নিশ্চিত রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ১৬ হাজার ৭৪০।

    এ ছাড়া গত এক দিনে আরও ৭৩৩ জনের শরীরে হামের উপসর্গ শনাক্ত হয়েছে। ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত উপসর্গযুক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৩৩ হাজার ৬৩৮ জন।

    স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, একই সময়ের মধ্যে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ১৫ হাজার ৮৭৯ জন। এর মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১ লাখ ১১ হাজার ৫৮৭ জন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন