রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • যৌতুকের জন্য স্ত্রীকে পুড়িয়ে হত্যা: ১০ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় কমিটি পুনর্গঠন স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা বাধ্যতামূলক নয় : মীর শাহে আলম ফ্রান্সের সিনেটরদের সঙ্গে প্রতিমন্ত্রী শামা ওবায়েদর বৈঠক জেলা-উপজেলায় ডায়ালাইসিস সেবা চালুর উদ্যোগ, প্রশিক্ষণ পাবেন ৫ হাজার ঢাকা-রংপুর লংমার্চ ঘিরে ১১ দলীয় ঐক্যের জরুরি বৈঠক বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে কাভার্ড ভ্যানের ধাক্কায় নিহত ৪ এশিয়ান গেমসের পর নারী ক্রিকেটে বড় পরিবর্তনের আভাস মার্কিন বিনিয়োগ বাড়াতে ৫ বিলিয়ন ডলারের লক্ষ্য: বাণিজ্যমন্ত্রী আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ
  • জুলাইজুড়ে ডেঙ্গুর দাপট, একদিনে আরও ৩ প্রাণহানি

    জুলাইজুড়ে ডেঙ্গুর দাপট, একদিনে আরও ৩ প্রাণহানি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    দেশে ডেঙ্গুর প্রকোপ কমার কোনো লক্ষণ নেই। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৭২ জন রোগী। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৭ জনে।

    সোমবার (২০ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সর্বশেষ মারা যাওয়া তিনজনের মধ্যে একজন বরিশাল বিভাগে, একজন খুলনা বিভাগে এবং একজন ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় চিকিৎসাধীন ছিলেন।

    গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া ৩৭২ জনকে নিয়ে চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১০ হাজার ৮৫৭ জনে। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৩৪৬ জন। সব মিলিয়ে এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯ হাজার ৭৮৬ জন।

    বিভাগভিত্তিক হিসাবে নতুন ভর্তি রোগীদের মধ্যে সবচেয়ে বেশি ১৭৭ জন ঢাকা বিভাগে। এছাড়া বরিশালে ৬৭ জন, চট্টগ্রামে ৫৪ জন, খুলনায় ৪৩ জন, ময়মনসিংহে ২১ জন এবং রাজশাহীতে ৪ জন ভর্তি হয়েছেন।

    স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি ও ফেব্রুয়ারিতে ডেঙ্গুতে দুইজন করে মারা যান। মে মাসে মৃত্যু হয় একজনের, জুনে ১৩ জন এবং জুলাই মাসে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন ১৯ জন।

    এলাকাভিত্তিক মৃত্যুর পরিসংখ্যানে ঢাকা বিভাগে সর্বোচ্চ ১৯ জনের মৃত্যু হয়েছে। এছাড়া খুলনা ও ময়মনসিংহ বিভাগে ৫ জন করে, চট্টগ্রামে ৪ জন, বরিশালে ৩ জন এবং রাজশাহীতে একজনের মৃত্যু হয়েছে।

    চলতি বছরে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যায় বরিশাল বিভাগ শীর্ষে রয়েছে। সেখানে ভর্তি হয়েছেন ২ হাজার ৬০৫ জন। এছাড়া চট্টগ্রামে ১ হাজার ৮৭৮ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১ হাজার ৫৪৯ জন, খুলনায় ১ হাজার ৪২৫ জন, ঢাকা বিভাগের অন্যান্য জেলায় ১ হাজার ৩৮১ জন, ঢাকা উত্তর সিটিতে ১ হাজার ৫৮ জন, ময়মনসিংহে ৪০৭ জন, রাজশাহীতে ৩৫১ জন, রংপুরে ১২০ জন এবং সিলেটে ৮৩ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন