রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • যৌতুকের জন্য স্ত্রীকে পুড়িয়ে হত্যা: ১০ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় কমিটি পুনর্গঠন স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা বাধ্যতামূলক নয় : মীর শাহে আলম ফ্রান্সের সিনেটরদের সঙ্গে প্রতিমন্ত্রী শামা ওবায়েদর বৈঠক জেলা-উপজেলায় ডায়ালাইসিস সেবা চালুর উদ্যোগ, প্রশিক্ষণ পাবেন ৫ হাজার ঢাকা-রংপুর লংমার্চ ঘিরে ১১ দলীয় ঐক্যের জরুরি বৈঠক বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে কাভার্ড ভ্যানের ধাক্কায় নিহত ৪ এশিয়ান গেমসের পর নারী ক্রিকেটে বড় পরিবর্তনের আভাস মার্কিন বিনিয়োগ বাড়াতে ৫ বিলিয়ন ডলারের লক্ষ্য: বাণিজ্যমন্ত্রী আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ
  • ১ আগস্ট শুরু টাইফয়েড টিকাদান, যেসব শিশুর নতুন করে টিকা লাগবে না

    ১ আগস্ট শুরু টাইফয়েড টিকাদান, যেসব শিশুর নতুন করে টিকা লাগবে না
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আগামী ১ আগস্ট থেকে সারাদেশে শুরু হচ্ছে টাইফয়েড টিকাদান কর্মসূচি। এ কর্মসূচির পাশাপাশি নিয়মিত ইপিআইয়ের আওতায় অন্যান্য টিকাদান কার্যক্রমও চলবে। তবে ২০২৫ সালের বিশেষ ক্যাম্পেইনে টাইফয়েড টিকা নেওয়া নির্দিষ্ট শিশুদের নতুন করে এই টিকা দেওয়া হবে না।

    রোববার (১৯ জুলাই) সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই) বাংলাদেশের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

    ইপিআই জানায়, ২০২৫ সালের টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনের সময় দুই বছরের কম বয়সী যেসব শিশু এক ডোজ টাইফয়েড টিকা পেয়েছিল, তাদের রুটিন টিকাদান কর্মসূচির আওতায় পুনরায় এই টিকা নেওয়ার প্রয়োজন নেই। তবে জাতীয় টিকাদান সূচি অনুযায়ী অন্যান্য সব টিকা যথারীতি গ্রহণ করতে হবে।

    স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, নতুন কর্মসূচিকে সফল করতে স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, ইমাম, ধর্মীয় নেতা এবং কমিউনিটি প্রতিনিধিদের সক্রিয়ভাবে সম্পৃক্ত করা হবে।

    এছাড়া বাড়ি বাড়ি প্রচার, মাইকিং, উঠান বৈঠক এবং অভিভাবকদের সঙ্গে সরাসরি যোগাযোগের মাধ্যমে টাইফয়েড টিকা সম্পর্কে সচেতনতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। শিশুদের দীর্ঘমেয়াদি সুরক্ষা নিশ্চিত করতে মাঠপর্যায়ে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কর্মসূচি বাস্তবায়নের নির্দেশনা দেওয়া হয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন