শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আন্দোলনের মুখেও ধর্মেন্দ্র প্রধানকে কেন সরাচ্ছেন না মোদি? চিকিৎসার অভাবে যেন আর কোনো গ্রামবাসীর মৃত্যু না হয়: জুবাইদা রহমান ১৭ বছর পর লর্ডসে বাংলাদেশের টেস্ট, ২০২৭ সালে ইংল্যান্ড সফরে টাইগাররা বিদেশি শিক্ষার্থী টানতে জাতীয় নীতিমালা প্রণয়নের তাগিদ শিক্ষামন্ত্রীর ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে আমন্ত্রণ জানালেন মোদি সাংবাদিকের পরিচয় নির্ধারণে কর্তৃপক্ষ থাকা প্রয়োজন: তথ্যমন্ত্রী দ্বিতীয় প্রান্তিকেও লোকসান বেড়েছে প্রিমিয়ার ব্যাংকের শুক্রবারই পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পুলিশের ১৭ শীর্ষ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে কোরআন তিলাওয়াতে মাধুর্য আনতে যা করবেন
  • প্রশ্নপত্রে ভুল ও পরীক্ষা স্থগিতের দাবিতে বিক্ষোভ

    প্রশ্নপত্রে ভুল ও পরীক্ষা স্থগিতের দাবিতে বিক্ষোভ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    উপযুক্ত পরিবেশ নিশ্চিত না হওয়া পর্যন্ত চলমান এইচএসসি পরীক্ষা স্থগিতসহ আট দফা দাবিতে রাজধানীর সায়েন্সল্যাব মোড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা।

    মঙ্গলবার (১৪ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে শিক্ষার্থীরা সড়কে অবস্থান নিলে ওই এলাকার যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে আশপাশের সড়কগুলোতে তীব্র যানজট সৃষ্টি হয়।

    আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, সাম্প্রতিক ভারী বৃষ্টি ও জলাবদ্ধতার কারণে দেশের বিভিন্ন অঞ্চলে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়েছে। এমন পরিস্থিতিতে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ায় অনেক পরীক্ষার্থী ভোগান্তিতে পড়েছেন। কেউ পানি ও কাদা পেরিয়ে, আবার কেউ নৌকায় করে পরীক্ষা কেন্দ্রে পৌঁছেছেন বলে দাবি করেন তারা।

    শিক্ষার্থীদের অভিযোগ, পরীক্ষার আগে থেকেই তারা প্রতিকূল পরিস্থিতির বিষয়টি বিবেচনা করে পরীক্ষা স্থগিতের দাবি জানিয়েছিলেন। তবে পরিস্থিতি বিবেচনায় না নিয়ে পরীক্ষা চালিয়ে যাওয়া হয়েছে।

    এ ছাড়া পদার্থবিজ্ঞান প্রথম পত্রের প্রশ্নপত্রে ভুল এবং প্রশ্নের মান নিয়েও আপত্তি জানিয়েছেন তারা। শিক্ষার্থীরা বলেন, কঠিন প্রশ্ন নিয়ে আপত্তি নেই, তবে তা যেন শিক্ষার্থীদের প্রস্তুতি ও পাঠ্যক্রমের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয়।

    আন্দোলনকারীরা জানান, তাদের আট দফা দাবির মধ্যে রয়েছে—পরীক্ষার উপযোগী পরিবেশ তৈরি না হওয়া পর্যন্ত এইচএসসি পরীক্ষা স্থগিত করা, প্রশ্নপত্রের ভুলের জন্য সংশ্লিষ্ট শিক্ষার্থীদের ক্ষতিপূরণমূলক নম্বর দেওয়া, শিক্ষামন্ত্রীর জবাবদিহি নিশ্চিত করা এবং পরীক্ষা ব্যবস্থায় পরিবর্তন আনা।

    তাদের আরও দাবি, ভবিষ্যতের প্রশ্নপত্র শিক্ষার্থীদের পুরো বছরের পাঠ্যক্রম অনুযায়ী তৈরি করতে হবে, শিক্ষাব্যবস্থায় রাজনৈতিক প্রভাব বন্ধ করতে হবে এবং সার্বিক শিক্ষার মান উন্নয়নে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

    শিক্ষার্থীরা বলেন, তাদের প্রধান তিনটি দাবি হলো—পরীক্ষা নেওয়ার মতো পরিবেশ নিশ্চিত না হওয়া পর্যন্ত পরীক্ষা স্থগিত রাখা, পদার্থবিজ্ঞান প্রথম পত্রের ভুল প্রশ্নের কারণে ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের নম্বর দেওয়া এবং পরীক্ষা ব্যবস্থার সংস্কার করা।

    দাবি মেনে নেওয়া না হলে আন্দোলন আরও কঠোর করার হুঁশিয়ারি দিয়েছেন তারা।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন