রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • যৌতুকের জন্য স্ত্রীকে পুড়িয়ে হত্যা: ১০ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় কমিটি পুনর্গঠন স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা বাধ্যতামূলক নয় : মীর শাহে আলম ফ্রান্সের সিনেটরদের সঙ্গে প্রতিমন্ত্রী শামা ওবায়েদর বৈঠক জেলা-উপজেলায় ডায়ালাইসিস সেবা চালুর উদ্যোগ, প্রশিক্ষণ পাবেন ৫ হাজার ঢাকা-রংপুর লংমার্চ ঘিরে ১১ দলীয় ঐক্যের জরুরি বৈঠক বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে কাভার্ড ভ্যানের ধাক্কায় নিহত ৪ এশিয়ান গেমসের পর নারী ক্রিকেটে বড় পরিবর্তনের আভাস মার্কিন বিনিয়োগ বাড়াতে ৫ বিলিয়ন ডলারের লক্ষ্য: বাণিজ্যমন্ত্রী আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ
  • হামের প্রকোপে নতুন উদ্বেগ, একদিনে ৫ শিশুর মৃত্যু

    হামের প্রকোপে নতুন উদ্বেগ, একদিনে ৫ শিশুর মৃত্যু
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    দেশে হামের সংক্রমণ ও উপসর্গজনিত রোগে শিশুমৃত্যুর সংখ্যা বাড়ছেই। গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে আক্রান্ত হয়ে এক শিশুসহ মোট ৫ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৯৬৯ শিশু হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে।

    রোববার (১২ জুলাই) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত হাম-বিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

    প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৪ শিশুর মৃত্যু হয়েছে। পাশাপাশি পরীক্ষায় নিশ্চিত হামে আক্রান্ত হয়ে আরও এক শিশুর প্রাণহানি ঘটেছে।

    স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৬৬৪ শিশু। একই সময়ে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে মারা গেছে আরও ৯৪ শিশু। সব মিলিয়ে এ সময়ে হাম ও এর উপসর্গে মোট ৭৫৮ শিশুর মৃত্যু হয়েছে।

    এদিকে, গত ২৪ ঘণ্টায় নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে ৯০ শিশু এবং হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে আরও ৮৭৯ জন। আক্রান্তদের মধ্যে নতুন করে ৮৪৯ শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসা শেষে হাসপাতাল ছেড়েছে ৮৪৩ জন।

    স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ হিসাব অনুযায়ী, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ১১ হাজার ৪৮০ জন। এর মধ্যে পরীক্ষায় ১৩ হাজার ৫০০ জনের হামের সংক্রমণ নিশ্চিত হয়েছে। একই সময়ে মোট ৯৪ হাজার ৩৪০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন এবং চিকিৎসা শেষে ৯০ হাজার ৬০৫ জন বাড়ি ফিরেছেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন