রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • এশিয়ান গেমসের পর নারী ক্রিকেটে বড় পরিবর্তনের আভাস মার্কিন বিনিয়োগ বাড়াতে ৫ বিলিয়ন ডলারের লক্ষ্য: বাণিজ্যমন্ত্রী আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ ঠাকুরগাঁও সীমান্তের ওপারে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত সাতকানিয়ার ৬ ইউনিয়ন নিয়ে নতুন উপজেলা গঠনের উদ্যোগ সাবালেঙ্কাকে হারিয়ে ইউএস ওপেন জিতে বিশ্বসেরা রিবাকিনা প্রবাসী ভোটারদের পোস্টাল ভোটে সম্মতি ও নতুন নিবন্ধনের আহ্বান নৃত্য পরিবেশনের কথা বলে নদীর মাঝখানে নিয়ে দুই শিল্পীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৬২৯, উদ্ধার অস্ত্র-মাদক জোর করে নেওয়া পদত্যাগপত্রের আইনি বৈধতা নেই: হাইকোর্ট
  • তারেক রহমানকে বরণে প্রস্তুত বরিশাল, সাজছে গোটা দক্ষিণাঞ্চল

    তারেক রহমানকে বরণে প্রস্তুত বরিশাল, সাজছে গোটা দক্ষিণাঞ্চল
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    প্রথমবারের মতো প্রধানমন্ত্রী তারেক রহমানের বরিশাল সফরকে কেন্দ্র করে গোটা দক্ষিণাঞ্চলে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে। সোমবার (১৩ জুলাই) নির্ধারিত এ সফরকে ঘিরে রাজনৈতিক অঙ্গনের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যেও ব্যাপক আগ্রহ ও প্রত্যাশা দেখা দিয়েছে। বিশেষ করে দীর্ঘদিনের অবকাঠামোগত উন্নয়ন প্রকল্প নিয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা আসতে পারে বলে আশা করছেন স্থানীয়রা।

    সফরসূচি অনুযায়ী, সকালে গৌরনদী উপজেলার বাটাজোরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। পরে বরিশাল নগরীর বেলস পার্ক এলাকায় আরেকটি বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেবেন। এরপর বরিশাল শিল্পকলা একাডেমিতে জেলা ও মহানগর বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাদের সঙ্গে মতবিনিময় ও সাংগঠনিক সভায় যোগ দেওয়ার কথা রয়েছে। এছাড়া শীর্ষস্থানীয় আলেম-ওলামাদের সঙ্গেও দেশের সার্বিক পরিস্থিতি ও ধর্মীয় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবেন।

    প্রধানমন্ত্রীর এ সফরকে ঘিরে দক্ষিণাঞ্চলের মানুষের প্রধান প্রত্যাশা উন্নয়নমূলক প্রকল্পের ঘোষণা। এর মধ্যে ঢাকা-বরিশাল ছয় লেন মহাসড়ক নির্মাণ, বরিশালে ইপিজেড স্থাপন, ভোলা-বরিশাল সেতু নির্মাণ এবং পাইপলাইনের মাধ্যমে গ্যাস সরবরাহের মতো দীর্ঘদিনের দাবিগুলো গুরুত্ব পাচ্ছে।

    স্থানীয়দের মতে, এসব প্রকল্প বাস্তবায়িত হলে শিল্পায়ন, কর্মসংস্থান, বিনিয়োগ এবং যোগাযোগ ব্যবস্থায় নতুন গতি আসবে। একই সঙ্গে দক্ষিণাঞ্চলের উন্নয়ন বৈষম্যও অনেকাংশে কমে আসবে।

    সফর উপলক্ষে প্রশাসন ও রাজনৈতিক অঙ্গনে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত প্রস্তুতি সভায় তথ্য ও সম্প্রচারমন্ত্রী এম জহির উদ্দিন স্বপন, স্থানীয় সংসদ সদস্য, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা অংশ নেন। সভায় নিরাপত্তা, যানবাহন নিয়ন্ত্রণ, জনসমাগম ব্যবস্থাপনা ও সার্বিক সমন্বয় নিয়ে আলোচনা হয়।

    এদিকে প্রধানমন্ত্রীর আগমনকে স্বাগত জানিয়ে বরিশালজুড়ে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল ও ছাত্রদলসহ বিভিন্ন সংগঠন মিছিল, গণসংযোগ ও প্রচার কার্যক্রম চালিয়ে যাচ্ছে। দলীয় কার্যালয়গুলোতেও বিরাজ করছে উৎসবের আমেজ।

    স্থানীয় রাজনৈতিক নেতারা আশা প্রকাশ করে বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম বরিশাল সফর দক্ষিণাঞ্চলের উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচন করবে এবং বহুদিনের গুরুত্বপূর্ণ প্রকল্পগুলো বাস্তবায়নের বিষয়ে ইতিবাচক বার্তা দেবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন