রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • স্বাস্থ্যসেবাকে মৌলিক অধিকার হিসেবে প্রতিষ্ঠা করা হবে: জুবাইদা রহমান গণতন্ত্রের ভিত্তি শক্তিশালী করতে স্থানীয় সরকারকে কার্যকর করতে হবে সাইবার বুলিং বিষয়ে আইআরআই প্রতিনিধিদলের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠক তিশার লাজুক হাসি নজর কাড়ল ভক্তদের ঘুপচি রাজনীতিতে বিশ্বাস করি না, সৎ সাহস থাকলে আদালতে আসুন: ডা. জাহিদ যৌতুকের জন্য স্ত্রীকে পুড়িয়ে হত্যা: ১০ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় কমিটি পুনর্গঠন স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা বাধ্যতামূলক নয় : মীর শাহে আলম ফ্রান্সের সিনেটরদের সঙ্গে প্রতিমন্ত্রী শামা ওবায়েদর বৈঠক জেলা-উপজেলায় ডায়ালাইসিস সেবা চালুর উদ্যোগ, প্রশিক্ষণ পাবেন ৫ হাজার
  • চিকিৎসা ব্যয়ে কেউ যেন নিঃস্ব না হন: ডা. জুবাইদা রহমান

    চিকিৎসা ব্যয়ে কেউ যেন নিঃস্ব না হন: ডা. জুবাইদা রহমান
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    স্বাস্থ্যসেবা যেন মানুষের জন্য আর্থিক বোঝা হয়ে না দাঁড়ায়, সে বিষয়ে গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। তিনি বলেছেন, চিকিৎসার খরচ বহন করতে গিয়ে কোনো মানুষ যেন সর্বস্ব হারিয়ে না ফেলেন, সেই লক্ষ্যেই সবার জন্য সহজলভ্য ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে।

    মঙ্গলবার (৭ জুলাই) রাজধানীর গুলশানের আমারি হোটেলে আয়োজিত স্বাস্থ্যবিষয়ক এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

    ডা. জুবাইদা রহমান বলেন, স্বাস্থ্য কোনো বিশেষ সুবিধা নয়, এটি প্রতিটি মানুষের মৌলিক অধিকার। দীর্ঘদিন ধরে দেশের স্বাস্থ্যখাত অবহেলা ও জবাবদিহিতার সংকটে রয়েছে। বর্তমানে দেশের মানুষকে নিজ খরচে স্বাস্থ্য ব্যয়ের বড় অংশ বহন করতে হয়, যা অনেক পরিবারকে অর্থনৈতিকভাবে বিপর্যস্ত করে তোলে।

    তিনি বলেন, সার্বজনীন স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতের মাধ্যমে এমন একটি ব্যবস্থা গড়ে তুলতে হবে, যেখানে প্রতিটি নাগরিক মর্যাদার সঙ্গে প্রয়োজনীয় চিকিৎসাসেবা পাবেন এবং চিকিৎসা ব্যয় কারও জন্য দারিদ্র্যের কারণ হবে না।

    গ্রামাঞ্চলে স্বাস্থ্যসেবা সম্প্রসারণের ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, প্রশিক্ষিত স্বাস্থ্যকর্মীদের মাধ্যমে বাড়ি বাড়ি গিয়ে স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি, রোগ প্রতিরোধ এবং প্রাথমিক পর্যায়ে ডায়রিয়া, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, অপুষ্টিসহ বিভিন্ন রোগ শনাক্তের ব্যবস্থা জোরদার করতে হবে। পাশাপাশি নারী, শিশু ও প্রবীণদের স্বাস্থ্যসেবাকে অগ্রাধিকার দেওয়ার কথাও উল্লেখ করেন তিনি।

    ডা. জুবাইদা রহমান আরও বলেন, বর্তমানে অসংক্রামক রোগের বিস্তার, জনসংখ্যার বার্ধক্য, জলবায়ু পরিবর্তন এবং দ্রুত নগরায়ণের মতো নতুন স্বাস্থ্য চ্যালেঞ্জের মুখোমুখি বাংলাদেশ। এসব সমস্যা মোকাবিলায় নতুন পরিকল্পনা, সমন্বিত উদ্যোগ এবং বিভিন্ন খাতের অংশীদারিত্ব প্রয়োজন।

    কর্মশালায় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেনসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন