রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মার্কিন বিনিয়োগ বাড়াতে ৫ বিলিয়ন ডলারের লক্ষ্য: বাণিজ্যমন্ত্রী আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ ঠাকুরগাঁও সীমান্তের ওপারে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত সাতকানিয়ার ৬ ইউনিয়ন নিয়ে নতুন উপজেলা গঠনের উদ্যোগ সাবালেঙ্কাকে হারিয়ে ইউএস ওপেন জিতে বিশ্বসেরা রিবাকিনা প্রবাসী ভোটারদের পোস্টাল ভোটে সম্মতি ও নতুন নিবন্ধনের আহ্বান নৃত্য পরিবেশনের কথা বলে নদীর মাঝখানে নিয়ে দুই শিল্পীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৬২৯, উদ্ধার অস্ত্র-মাদক জোর করে নেওয়া পদত্যাগপত্রের আইনি বৈধতা নেই: হাইকোর্ট ডেঙ্গু প্রতিরোধে প্রচারপত্র বিতরণ করবে বিএনপি
  • বিশ্ববিদ্যালয় হতে হবে দক্ষ মানবসম্পদ তৈরির কেন্দ্র: শিক্ষামন্ত্রী

    বিশ্ববিদ্যালয় হতে হবে দক্ষ মানবসম্পদ তৈরির কেন্দ্র: শিক্ষামন্ত্রী
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বিশ্ববিদ্যালয় শুধু ডিগ্রি প্রদানকারী প্রতিষ্ঠান নয়, বরং দক্ষ, যোগ্য ও কর্মমুখী মানবসম্পদ তৈরির কেন্দ্র হিসেবে গড়ে উঠতে হবে বলে মন্তব্য করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

    শনিবার (২০ জুন) বাংলাদেশ ইউনিভার্সিটি অব টেক্সটাইলসে আয়োজিত ‘টেক্সটাইল বিজ্ঞান ও প্রকৌশল বিষয়ে চতুর্থ আন্তর্জাতিক সম্মেলন’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

    মন্ত্রী বলেন, বর্তমান বৈশ্বিক প্রতিযোগিতার যুগে গবেষণা, উদ্ভাবন এবং শিল্পখাতের চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ শিক্ষা নিশ্চিত করা জরুরি। বিশ্ববিদ্যালয়গুলোকে শিক্ষার্থীদের শুধু সনদ নয়, বাস্তব দক্ষতা অর্জনের সুযোগ তৈরি করে দিতে হবে।

    তিনি আরও বলেন, বাংলাদেশের অর্থনীতির প্রধান ভিত্তি টেক্সটাইল ও পোশাক খাত। এ খাত রপ্তানি আয়ের বড় অংশ জোগান দিচ্ছে এবং লাখো মানুষের কর্মসংস্থান সৃষ্টি করছে। তাই এই শিল্পকে আরও আধুনিক ও প্রযুক্তিনির্ভর করতে দক্ষ মানবসম্পদ গড়ে তোলা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

    মন্ত্রী জানান, স্মার্ট টেক্সটাইল, আধুনিক উৎপাদন ব্যবস্থা এবং গবেষণা ও উদ্ভাবনের মাধ্যমে শিল্পখাতকে আরও এগিয়ে নিতে হবে। এজন্য বিশ্ববিদ্যালয় ও শিল্পপ্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় বাড়ানোর ওপর তিনি গুরুত্বারোপ করেন।

    অনুষ্ঠানে বাংলাদেশ ইউনিভার্সিটি অব টেক্সটাইলসের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. জুলহাস উদ্দিন সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান প্রফেসর ড. মামুন আহমেদ।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন