রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • উপ-শাখায় আমানত বেড়েছে, কমেছে ঋণ বিতরণ গণতন্ত্র শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি ইসলামী ব্যাংকের সামনে চাকরি ফেরতের দাবিতে অবস্থান, গ্রাহকদের পাল্টা কর্মসূচি সংকট মোকাবিলায় সরকারের অদক্ষতা স্পষ্ট: হামিদুর রহমান স্বাস্থ্যসেবাকে মৌলিক অধিকার হিসেবে প্রতিষ্ঠা করা হবে: জুবাইদা রহমান গণতন্ত্রের ভিত্তি শক্তিশালী করতে স্থানীয় সরকারকে কার্যকর করতে হবে সাইবার বুলিং বিষয়ে আইআরআই প্রতিনিধিদলের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠক তিশার লাজুক হাসি নজর কাড়ল ভক্তদের ঘুপচি রাজনীতিতে বিশ্বাস করি না, সৎ সাহস থাকলে আদালতে আসুন: ডা. জাহিদ যৌতুকের জন্য স্ত্রীকে পুড়িয়ে হত্যা: ১০ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড
  • হামে ২৪ ঘণ্টায় আরও ৪ শিশুর মৃত্যু, মোট ৬৭০

    হামে ২৪ ঘণ্টায় আরও ৪ শিশুর মৃত্যু, মোট ৬৭০
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    দেশে হামের উপসর্গ নিয়ে উদ্বেগজনক পরিস্থিতি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় (বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত) আরও চারটি শিশু মারা গেছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। একই সময়ে নতুন করে ১ হাজার ১৭৪ জন শিশু হামের উপসর্গে আক্রান্ত হয়েছে।

    সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশে এখন পর্যন্ত হামে ও হামের উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৬৭০ জনে। এর মধ্যে ৫৭৭ জন শিশু হামের উপসর্গে এবং ৯৩ জন নিশ্চিত হামে আক্রান্ত হয়ে মারা গেছে।

    গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া চার শিশুর মধ্যে দুটি সিলেট বিভাগে এবং একটি করে ঢাকা ও চট্টগ্রাম বিভাগে মারা গেছে।

    এই সময়ে সন্দেহভাজন রোগী হিসেবে ৯৭২ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে সবচেয়ে বেশি ৩৬১ জন ঢাকা বিভাগে, এরপর চট্টগ্রামে ২১৬ জন এবং বরিশালে ১৩২ জন।

    একই সময়ে ৮৯৩ জন রোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে।

    স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে দেশে হামের প্রাদুর্ভাব শুরু হয়। গত ৯৬ দিনে প্রায় ৯০ হাজারের বেশি মানুষ হামের উপসর্গে আক্রান্ত হয়েছে, যার মধ্যে ৭৫ হাজারের বেশি রোগী হাসপাতালে ভর্তি হয়েছিল। এখন পর্যন্ত ১০ হাজার ৮৬৯ জনের হাম শনাক্ত হয়েছে এবং ৭১ হাজারের বেশি রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন