রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • স্বাস্থ্যসেবাকে মৌলিক অধিকার হিসেবে প্রতিষ্ঠা করা হবে: জুবাইদা রহমান গণতন্ত্রের ভিত্তি শক্তিশালী করতে স্থানীয় সরকারকে কার্যকর করতে হবে সাইবার বুলিং বিষয়ে আইআরআই প্রতিনিধিদলের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠক তিশার লাজুক হাসি নজর কাড়ল ভক্তদের ঘুপচি রাজনীতিতে বিশ্বাস করি না, সৎ সাহস থাকলে আদালতে আসুন: ডা. জাহিদ যৌতুকের জন্য স্ত্রীকে পুড়িয়ে হত্যা: ১০ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় কমিটি পুনর্গঠন স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা বাধ্যতামূলক নয় : মীর শাহে আলম ফ্রান্সের সিনেটরদের সঙ্গে প্রতিমন্ত্রী শামা ওবায়েদর বৈঠক জেলা-উপজেলায় ডায়ালাইসিস সেবা চালুর উদ্যোগ, প্রশিক্ষণ পাবেন ৫ হাজার
  • মাঠে ঘামলেও কীভাবে উজ্জ্বল থাকে ফুটবলারদের ত্বক

    মাঠে ঘামলেও কীভাবে উজ্জ্বল থাকে ফুটবলারদের ত্বক
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ফুটবল শুধু শক্তি ও গতি নির্ভর খেলা নয়, এটি এমন একটি পেশা যেখানে শরীরের প্রতিটি অংশই চরম চাপের মধ্যে কাজ করে। ৯০ মিনিটের ম্যাচে দৌড়, ঘাম, রোদ ও ধুলার সঙ্গে লড়াই করতে হয় খেলোয়াড়দের ত্বককেও। বাইরে থেকে যতটা সহজ ও স্বাভাবিক মনে হয়, বাস্তবে ফুটবলারদের সতেজ ত্বকের পেছনে রয়েছে নিয়মিত যত্ন, শৃঙ্খলাবদ্ধ রুটিন এবং বৈজ্ঞানিক স্কিনকেয়ার।

    খেলার আগে প্রস্তুতি

    মাঠে নামার আগেই ফুটবলারদের ত্বকের যত্ন শুরু হয়। তারা সাধারণত মৃদু ক্লিনজার ব্যবহার করে মুখ পরিষ্কার করেন, যাতে ধুলা-ময়লা দূর হলেও ত্বকের প্রাকৃতিক আর্দ্রতা নষ্ট না হয়। ভারী প্রসাধনী এড়িয়ে চলা হয়, কারণ ঘামের সঙ্গে মিশে তা লোমকূপ বন্ধ করে ব্রণ বা ইনফেকশনের ঝুঁকি তৈরি করতে পারে।

    রোদে খেলার কারণে সানস্ক্রিন ব্যবহারের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। খেলার অন্তত ২০–৩০ মিনিট আগে এসপিএফ ৩০ বা তার বেশি মানের মিনারেল-ভিত্তিক সানস্ক্রিন ব্যবহার করা হয়, যা ক্ষতিকর ইউভি রশ্মি থেকে ত্বককে সুরক্ষা দেয়।

    খেলার সময়ের যত্ন

    ম্যাচ চলাকালে প্রচুর ঘাম হয়, যা ত্বকে ব্যাকটেরিয়ার অনুকূল পরিবেশ তৈরি করতে পারে। তাই খেলোয়াড়রা শরীর হাইড্রেট রাখার ওপর জোর দেন। পর্যাপ্ত পানি পান শুধু পারফরম্যান্স নয়, ত্বকের আর্দ্রতা বজায় রাখতেও সাহায্য করে। পানিশূন্যতা হলে ত্বক শুষ্ক ও নিস্তেজ হয়ে পড়তে পারে।

    খেলার পরপরই পরিচর্যা

    ম্যাচ শেষ হওয়ার পরপরই ত্বকের যত্ন সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। দ্রুত পরিষ্কার না করলে ঘাম ও ময়লা ত্বকের স্বাভাবিক ভারসাম্য নষ্ট করতে পারে। তাই খেলোয়াড়রা দ্রুত গোসল করে মৃদু ক্লিনজার ব্যবহার করেন। ঘর্ষণযুক্ত অংশ যেমন মুখ, বুক ও পিঠে বিশেষ যত্ন নেওয়া হয়, কারণ এসব জায়গায় ব্রণ হওয়ার ঝুঁকি বেশি থাকে।

    প্রাকৃতিক উপাদানের ব্যবহার

    ফুটবলারদের স্কিনকেয়ারে অ্যালোভেরা, গ্রিন ক্লে ও মিনারেল-ভিত্তিক টোনারের মতো প্রাকৃতিক উপাদান ব্যবহার করা হয়। এগুলো ত্বককে শান্ত রাখে, অতিরিক্ত তেল নিয়ন্ত্রণ করে এবং আর্দ্রতা বজায় রাখতে সাহায্য করে। আধুনিক স্পোর্টস কেয়ারেও এসব উপাদানের ব্যবহার দিন দিন বাড়ছে।

    ঘর্ষণ ও র‍্যাশ প্রতিরোধ

    খেলার সময় জার্সি, স্ট্র্যাপ বা সরঞ্জামের কারণে ত্বকে ঘর্ষণ তৈরি হতে পারে। এজন্য হালকা ময়েশ্চারাইজার বা সুরক্ষামূলক লেয়ার ব্যবহার করা হয়, যা ত্বককে রক্ষা করে এবং র‍্যাশ বা ব্রণের ঝুঁকি কমায়।

    নিয়মিত এক্সফোলিয়েশন ও পরিচ্ছন্নতা

    সপ্তাহে কয়েকদিন হালকা এক্সফোলিয়েশন করা হয়, যাতে মৃত কোষ দূর হয়ে ত্বক পরিষ্কার থাকে। তবে অতিরিক্ত এক্সফোলিয়েশন এড়িয়ে চলা হয়, কারণ এতে ত্বকের স্বাভাবিক তেল নষ্ট হয়ে যেতে পারে। পাশাপাশি খেলাধুলার সরঞ্জাম নিয়মিত পরিষ্কার রাখা হয়।

    জীবনযাপন ও ভেতর থেকে যত্ন

    ত্বকের স্বাস্থ্য শুধু বাহ্যিক পরিচর্যার ওপর নির্ভর করে না। পর্যাপ্ত ঘুম, সুষম খাদ্য ও পর্যাপ্ত পানি পান ত্বককে সুস্থ রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। প্রোটিন ও ভিটামিন সমৃদ্ধ খাবার ত্বকের পুনরুদ্ধারে সাহায্য করে।

    সব মিলিয়ে ফুটবলারদের ত্বকের যত্ন কোনো সাধারণ রুটিন নয়, বরং একটি বিজ্ঞানভিত্তিক ব্যবস্থা, যা তাদের পেশাদার জীবনের অংশ। শরীরের পারফরম্যান্সের মতোই ত্বকের স্বাস্থ্যও তাদের জন্য সমান গুরুত্বপূর্ণ।


    সূত্র: মিডিয়াম, এলি ইন্ডিয়া,আমেরিকান ন্যাশনাল লাইব্রেরি অ্যান্ড মেডিসিন ও অন্যান্য
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ