রবিবার, ২৬ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • তফসিল নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকের উদ্যোগ ইসির ৩৪ টুথপেস্টের ২৬টিতে মাইক্রোপ্লাস্টিক, উদ্বেগ জানাল ইএসডিও ‘স্বৈরাচার হেরেছে’ স্লোগানে মুখর দিল্লি, শিক্ষামন্ত্রীর পদত্যাগে উচ্ছ্বাস রোববার জাতীয় স্মৃতিসৌধ ও জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানাবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি নতুন পে-স্কেল চূড়ান্তের পথে, আগস্টেই গেজেট প্রকাশের প্রস্তুতি তথ্যভিত্তিক ও নিরপেক্ষ সাংবাদিকতার ওপর জোর দিলেন তথ্যমন্ত্রী দেশে ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি, একদিনে প্রাণ গেল একজনের ডাচ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভিসা সমস্যা সমাধানের আহ্বান শাপলা চত্বর মামলার আনুষ্ঠানিক অভিযোগ দাখিল ২৭ জুলাই হাম-উপসর্গে বাড়ছে মৃত্যু, সর্বশেষ ৬ শিশুর সবাই ঢাকা বিভাগের
  • পরীক্ষা চলাকালে শিক্ষার্থীর পায়ে গুলি, শিক্ষকের কারাদণ্ড

    পরীক্ষা চলাকালে শিক্ষার্থীর পায়ে গুলি, শিক্ষকের কারাদণ্ড
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী মেডিক্যাল কলেজে পরীক্ষা চলাকালে এক শিক্ষার্থীর পায়ে গুলি করার ঘটনায় আলোচিত প্রভাষক ডা. রায়হান শরীফকে অস্ত্র আইনের দুটি ধারায় ২১ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার দুপুরে সিরাজগঞ্জের বিশেষ ট্রাইব্যুনাল-১-এর বিচারক জেলা ও দায়রা জজ ইকবাল হোসেন এ রায় ঘোষণা করেন। আসামির উপস্থিতিতেই এই রায় দেওয়া হয়।

    জেলা ও দায়রা জজ আদালতের পিপি রফিক সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।

    দণ্ডপ্রাপ্ত ডা. রায়হান শরীফ সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজের কমিউনিটি মেডিসিন বিভাগের প্রভাষক হিসেবে কর্মরত ছিলেন। তিনি অবসরপ্রাপ্ত প্রফেসর আব্দুর রাজ্জাকের ছেলে।

    ভুক্তভোগী শিক্ষার্থী আরাফাত আমিন তমাল (২২) বগুড়ার ধুনট উপজেলার ধামাচাপা গ্রামের বাসিন্দা আব্দুল্লাহ আল আমিনের ছেলে।

    মামলার বিবরণ অনুযায়ী, ২০২৪ সালের ৪ মার্চ কলেজের একাডেমিক ভবনের চতুর্থ তলায় পরীক্ষা চলাকালে শিক্ষার্থীদের ভয় দেখানোর উদ্দেশ্যে অস্ত্র ও ছোরা নিয়ে প্রবেশ করেন ডা. রায়হান শরীফ। একপর্যায়ে ব্যাগ থেকে পিস্তল বের করে শিক্ষার্থী তমালকে গুলি করেন তিনি, যাতে গুলি তার ডান পায়ে লাগে এবং তিনি আহত হন।

    ঘটনার পর উত্তেজিত শিক্ষার্থীরা অভিযুক্ত প্রভাষককে শ্রেণিকক্ষে আটকে রেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে তাকে আটক করে এবং তার কাছ থেকে দুটি বিদেশি পিস্তল, গুলি, ম্যাগাজিন, ছোরা ও চাকু উদ্ধার করে। এরপর শিক্ষার্থীরা তার শাস্তির দাবিতে আন্দোলনে নামে।

    এ ঘটনায় ডিবি পুলিশের এসআই ওয়াদুদ আলী এবং ভুক্তভোগীর বাবা পৃথক দুটি মামলা দায়ের করেন। সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে আদালত তাকে অস্ত্র আইনের দুটি ধারায় ২১ বছরের কারাদণ্ড দেন। হাজতবাসের সময় এই দণ্ডের সঙ্গে সমন্বয় করা হবে বলেও জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন