রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • এশিয়ান গেমসের পর নারী ক্রিকেটে বড় পরিবর্তনের আভাস মার্কিন বিনিয়োগ বাড়াতে ৫ বিলিয়ন ডলারের লক্ষ্য: বাণিজ্যমন্ত্রী আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ ঠাকুরগাঁও সীমান্তের ওপারে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত সাতকানিয়ার ৬ ইউনিয়ন নিয়ে নতুন উপজেলা গঠনের উদ্যোগ সাবালেঙ্কাকে হারিয়ে ইউএস ওপেন জিতে বিশ্বসেরা রিবাকিনা প্রবাসী ভোটারদের পোস্টাল ভোটে সম্মতি ও নতুন নিবন্ধনের আহ্বান নৃত্য পরিবেশনের কথা বলে নদীর মাঝখানে নিয়ে দুই শিল্পীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৬২৯, উদ্ধার অস্ত্র-মাদক জোর করে নেওয়া পদত্যাগপত্রের আইনি বৈধতা নেই: হাইকোর্ট
  • সৈয়দপুরে জমি বিরোধে মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন

    সৈয়দপুরে জমি বিরোধে মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    নীলফামারীর সৈয়দপুর উপজেলার কামারপুকুর ইউনিয়নের আইসঢাল কাছারীপাড়া এলাকায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে প্রায় ৫০ গ্রামবাসীর বিরুদ্ধে থানায় মামলা দায়েরের ঘটনায় এলাকায় উত্তেজনা ও আতঙ্ক বিরাজ করছে। মামলাটি হয়রানিমূলক দাবি করে তা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় বাসিন্দারা।

    রোববার (১৭ মে) সন্ধ্যায় আইসঢাল গ্রামের কাছারীপাড়ায় ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসীর উদ্যোগে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় বাসিন্দাদের মধ্যে মাহাবুল, আব্দুল জলিল, ডা. লতিবুর রহমান, আব্দুল জব্বার, মজিবর রহমান, মো. বাবু, আশরাফুল, রেনুকা, মজিয়া খাতুন ও মুন্নী বেগম উপস্থিত ছিলেন।

    সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মামলার আসামি মো. মুকুল মিয়া। তিনি দাবি করেন, মৃত জাহান উদ্দিন সরকার জীবিত থাকাকালে ১৯৭০ সালে তার তৃতীয় স্ত্রী মালেকা খাতুনকে দেনমোহর হিসেবে আইসঢাল মৌজার ৯৮ নম্বর খতিয়ানের এসএ ১০৬০ দাগের ৭৪ শতক জমি সাফ কবলা দলিলের মাধ্যমে রেজিস্ট্রি করে দেন। পরে মালেকা খাতুন দীর্ঘদিন ওই জমি ভোগদখল করেন এবং বিএস রেকর্ডেও তার নাম অন্তর্ভুক্ত হয়।

    তার ভাষ্য অনুযায়ী, পরবর্তীতে মালেকা খাতুন মারা গেলে একমাত্র ছেলে এজাবুল হক উত্তরাধিকার সূত্রে জমিটির মালিক হন। সম্প্রতি ওই জমির ইরি-বোরো ধান কাটতে গেলে বাধার মুখে পড়েন তারা। এ সময় প্রতিপক্ষ ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দেয় বলেও অভিযোগ করেন তিনি।

    এ ঘটনায় গত ১২ মে ভিন্ন গ্রামের বাসিন্দা মামুন সরকার বাদী হয়ে সৈয়দপুর থানায় মামলা দায়ের করেন। মামলায় আটজনের নাম উল্লেখের পাশাপাশি ৪০ থেকে ৪২ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। নাম উল্লেখ করা আসামিরা হলেন— এজাবুল হক, রমজান আলী, সাজু মিয়া, লাজু মিয়া, আশরাফুল, এসরাফুল, মো. জিসান ও মো. মুকুল মিয়া।

    সংবাদ সম্মেলনে গ্রামবাসীরা অভিযোগ করেন, মামলার পর থেকে গ্রেফতারের আশঙ্কায় এলাকার অনেক পুরুষ সদস্য বাড়িতে থাকতে পারছেন না। ফলে পরিবারগুলো চরম উদ্বেগের মধ্যে দিন কাটাচ্ছে।

    তবে অভিযোগ অস্বীকার করেছেন মামলার বাদী মামুন সরকার। মুঠোফোনে তিনি বলেন, আমি কাউকে ভয়ভীতি দেখাইনি। বরং তারাই আমাকে হুমকি দিয়ে ধান কেটে নিয়ে গেছে।

    এ বিষয়ে সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা বলেন, মামলা দায়ের হয়েছে। অভিযোগের তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ