রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • এশিয়ান গেমসের পর নারী ক্রিকেটে বড় পরিবর্তনের আভাস মার্কিন বিনিয়োগ বাড়াতে ৫ বিলিয়ন ডলারের লক্ষ্য: বাণিজ্যমন্ত্রী আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ ঠাকুরগাঁও সীমান্তের ওপারে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত সাতকানিয়ার ৬ ইউনিয়ন নিয়ে নতুন উপজেলা গঠনের উদ্যোগ সাবালেঙ্কাকে হারিয়ে ইউএস ওপেন জিতে বিশ্বসেরা রিবাকিনা প্রবাসী ভোটারদের পোস্টাল ভোটে সম্মতি ও নতুন নিবন্ধনের আহ্বান নৃত্য পরিবেশনের কথা বলে নদীর মাঝখানে নিয়ে দুই শিল্পীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৬২৯, উদ্ধার অস্ত্র-মাদক জোর করে নেওয়া পদত্যাগপত্রের আইনি বৈধতা নেই: হাইকোর্ট
  • নীলফামারীতে পেশাগত মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে মানববন্ধন

    নীলফামারীতে পেশাগত মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে মানববন্ধন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    পেশাগত মর্যাদা রক্ষা এবং নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার দাবিতে নীলফামারীতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন বিভিন্ন ঔষধ কোম্পানির প্রতিনিধিরা।

    সোমবার ( ১১ মে ) সকাল ১০টার দিকে জেলা শহরের চৌরঙ্গী মোড়ে এ কর্মসূচির আয়োজন করে ফার্মাসিউটিক্যালস ম্যানেজার’স ফোরাম ও ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভ অ্যাসোসিয়েশন (ফারিয়া) নীলফামারী জেলা শাখা। ঘণ্টাব্যাপী চলা মানববন্ধনে জেলার বিভিন্ন ওষুধ কোম্পানির কর্মকর্তা ও প্রতিনিধিরা অংশ নেন।

    মানববন্ধন শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন ফার্মাসিউটিক্যালস ম্যানেজার’স ফোরামের জেলা সভাপতি সাহীবুর রহমান। বক্তব্য দেন সংগঠনের জেলা সহ-সভাপতি মিনাতুল্লাহ ও আলমগীর হোসেন, ফারিয়া জেলা শাখার সভাপতি শহিদুল ইসলাম এবং সদর শাখার সভাপতি জিন্নাত খাঁন।

    বক্তারা বলেন, দেশের স্বাস্থ্যখাত ও অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখা ঔষধ কোম্পানির প্রতিনিধিদের ‘দালাল’ হিসেবে আখ্যায়িত করা অত্যন্ত অপমানজনক। তারা দাবি করেন, এই পেশায় নিয়োজিতরা উচ্চশিক্ষিত ও প্রশিক্ষিত জনশক্তি, যারা জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

    সমাবেশে বক্তারা আরও বলেন, দেশের জিডিপিতে উল্লেখযোগ্য অবদান রাখলেও এখনো এই পেশার জন্য সুনির্দিষ্ট নীতিমালা ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা হয়নি। দ্রুত সময়ের মধ্যে পেশাগত মর্যাদা, চাকরির নিরাপত্তা এবং কর্মক্ষেত্রে সুরক্ষা নিশ্চিতে কার্যকর নীতিমালা প্রণয়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানান তারা।

    দাবি বাস্তবায়নে দ্রুত উদ্যোগ নেওয়া না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন বক্তারা।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ