রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • এশিয়ান গেমসের পর নারী ক্রিকেটে বড় পরিবর্তনের আভাস মার্কিন বিনিয়োগ বাড়াতে ৫ বিলিয়ন ডলারের লক্ষ্য: বাণিজ্যমন্ত্রী আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ ঠাকুরগাঁও সীমান্তের ওপারে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত সাতকানিয়ার ৬ ইউনিয়ন নিয়ে নতুন উপজেলা গঠনের উদ্যোগ সাবালেঙ্কাকে হারিয়ে ইউএস ওপেন জিতে বিশ্বসেরা রিবাকিনা প্রবাসী ভোটারদের পোস্টাল ভোটে সম্মতি ও নতুন নিবন্ধনের আহ্বান নৃত্য পরিবেশনের কথা বলে নদীর মাঝখানে নিয়ে দুই শিল্পীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৬২৯, উদ্ধার অস্ত্র-মাদক জোর করে নেওয়া পদত্যাগপত্রের আইনি বৈধতা নেই: হাইকোর্ট
  • দেশে একাধিক নতুন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পরিকল্পনা: শিক্ষামন্ত্রী

    দেশে একাধিক নতুন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পরিকল্পনা: শিক্ষামন্ত্রী
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশে আরও একাধিক নতুন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন।

    সোমবার (১১ মে) রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে অনুষ্ঠিত ‘পাকিস্তান–বাংলাদেশ জ্ঞান বিনিময় করিডোর’ উদ্বোধন এবং এডুকেশন এক্সপো ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।

    শিক্ষামন্ত্রী বলেন, বর্তমানে দেশে ১১৬টি বিশ্ববিদ্যালয় রয়েছে এবং এর পাশাপাশি আরও কয়েকটি বিশ্ববিদ্যালয় চালুর পথে আছে। তিনি জানান, বিদ্যমান বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ৫৭টি তুলনামূলকভাবে ভালোভাবে কার্যক্রম পরিচালনা করছে। একই সঙ্গে তিনি পাকিস্তানের সঙ্গে শিক্ষা ও জ্ঞান বিনিময় উদ্যোগকে স্বাগত জানান।

    তিনি আরও বলেন, এই ধরনের শিক্ষামেলা দুই দেশের জন্যই ইতিবাচক ভূমিকা রাখবে। পাকিস্তানের কিছু বিশ্ববিদ্যালয় উচ্চমানের শিক্ষা প্রদান করে জানিয়ে তিনি বাংলাদেশের শিক্ষার্থীদের সেখানে উচ্চশিক্ষার সুযোগ নেওয়ার জন্য উৎসাহিত করেন। এ ক্ষেত্রে সরকারের পক্ষ থেকে সহযোগিতা অব্যাহত থাকবে বলেও উল্লেখ করেন তিনি। পাশাপাশি বিনামূল্যে উচ্চশিক্ষার সুযোগ এবং আল্লামা ইকবাল স্কলারশিপ কার্যক্রম সফল হবে বলে আশা প্রকাশ করেন।

    অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার। তিনি জানান, আগামী ১০ দিনে রাজশাহী, রংপুর, সিলেট ও চট্টগ্রামে পাকিস্তান–বাংলাদেশ এডুকেশন এক্সপো আয়োজন করা হবে। এর মাধ্যমে দুই দেশের মধ্যে শিক্ষা, গবেষণা ও সাংস্কৃতিক বিনিময় আরও জোরদার হবে।

    তিনি আরও বলেন, সমঝোতা স্মারকের (MoU) আওতায় পাকিস্তানের বিশ্ববিদ্যালয়গুলো বাংলাদেশের শিক্ষার্থীদের উচ্চশিক্ষা ও গবেষণার সুযোগ দিতে সহযোগিতা করবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন