রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় কমিটি পুনর্গঠন স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা বাধ্যতামূলক নয় : মীর শাহে আলম ফ্রান্সের সিনেটরদের সঙ্গে প্রতিমন্ত্রী শামা ওবায়েদর বৈঠক জেলা-উপজেলায় ডায়ালাইসিস সেবা চালুর উদ্যোগ, প্রশিক্ষণ পাবেন ৫ হাজার ঢাকা-রংপুর লংমার্চ ঘিরে ১১ দলীয় ঐক্যের জরুরি বৈঠক বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে কাভার্ড ভ্যানের ধাক্কায় নিহত ৪ এশিয়ান গেমসের পর নারী ক্রিকেটে বড় পরিবর্তনের আভাস মার্কিন বিনিয়োগ বাড়াতে ৫ বিলিয়ন ডলারের লক্ষ্য: বাণিজ্যমন্ত্রী আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ ঠাকুরগাঁও সীমান্তের ওপারে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত
  • আজ জানা যাবে কামিল পরীক্ষার ফল

    আজ জানা যাবে কামিল পরীক্ষার ফল
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধীন ২০২৪ সালের কামিল (স্নাতকোত্তর) পরীক্ষার ফল আজ রোববার প্রকাশ করা হবে। বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক ও প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ শহীদুল ইসলাম শনিবার (৯ মে) এ তথ্য নিশ্চিত করেছেন।

    বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, চলতি বছরের ৩ জানুয়ারি দেশব্যাপী একযোগে কামিল প্রথম ও দ্বিতীয় পর্বের পরীক্ষা শুরু হয় এবং ৯ ফেব্রুয়ারি তা শেষ হয়। দেশের ১৬৭টি কেন্দ্রে অনুষ্ঠিত পরীক্ষায় আল হাদিস, তাফসির, ফিকাহ ও আদব বিভাগে মোট ৪২ হাজার ৩৩৯ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

    ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দপ্তরের সহকারী পরিচালক আবু সালেহ মুহাম্মদ মুসা জানান, আনুষ্ঠানিক ফল প্রকাশের পর শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে এবং নিজ নিজ মাদরাসা থেকে ফলাফল জানতে পারবেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন