রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • এশিয়ান গেমসের পর নারী ক্রিকেটে বড় পরিবর্তনের আভাস মার্কিন বিনিয়োগ বাড়াতে ৫ বিলিয়ন ডলারের লক্ষ্য: বাণিজ্যমন্ত্রী আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ ঠাকুরগাঁও সীমান্তের ওপারে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত সাতকানিয়ার ৬ ইউনিয়ন নিয়ে নতুন উপজেলা গঠনের উদ্যোগ সাবালেঙ্কাকে হারিয়ে ইউএস ওপেন জিতে বিশ্বসেরা রিবাকিনা প্রবাসী ভোটারদের পোস্টাল ভোটে সম্মতি ও নতুন নিবন্ধনের আহ্বান নৃত্য পরিবেশনের কথা বলে নদীর মাঝখানে নিয়ে দুই শিল্পীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৬২৯, উদ্ধার অস্ত্র-মাদক জোর করে নেওয়া পদত্যাগপত্রের আইনি বৈধতা নেই: হাইকোর্ট
  • নীলফামারীতে এসকাফ সিরাপসহ নারী মাদক কারবারি আটক

    নীলফামারীতে এসকাফ সিরাপসহ নারী মাদক কারবারি আটক
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    নীলফামারীতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ মাদকদ্রব্য এসকাফ কফ সিরাপসহ এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। এসময় তার কাছ থেকে ৬ বোতল অবৈধ এসকাফ কফ সিরাপ উদ্ধার করা হয়।

    ডিবি পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ সুপার নীলফামারীর নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মো. মতলুবর রহমানের তত্ত্বাবধানে একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। মঙ্গলবার (৫ মে) নীলফামারী সদর উপজেলার চাপড়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের নতিব চাপড়া সরদারপাড়া এলাকায় অভিযান চালিয়ে মোছা. সোনালী বেগম ওরফে সোনাই (৩৫) নামে এক নারীকে আটক করা হয়।

    পরে নারী পুলিশের সহায়তায় তল্লাশি চালিয়ে তার হাতে থাকা একটি শপিং ব্যাগ থেকে ৬ বোতল অবৈধ এসকাফ কফ সিরাপ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক মূল্য প্রায় ১২ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।
    প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে, আটক সোনালী বেগম দীর্ঘদিন ধরে এলাকায় অবৈধ মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত ছিলেন।

    এ ঘটনায় নীলফামারী সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছে ডিবি পুলিশ।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ