বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • নেটদুনিয়ায় আলোচনায় তানিয়া মিশ্রা, জানুন তার পরিচয় বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সামাজিক অনাচার দূর করতে সরকার ব্যর্থ: চরমোনাই পীর হামের উপসর্গে আরও ৫ মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ৩ অপরাধীর কোনো দলীয় পরিচয় নেই, কঠোর ব্যবস্থা নিতে হবে: আইজিপি দীর্ঘমেয়াদি সম্পর্কে চেহারা, নাকি ব্যক্তিত্ব-কোনটি বেশি গুরুত্বপূর্ণ? দুদকের প্রেস ব্রিফিং নিয়ে আসিফ মাহমুদের রিট কার্যতালিকা থেকে বাদ হৃদরোগ প্রতিরোধে সচেতনতার বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী জনকল্যাণে এআই ও সেমিকন্ডাক্টরে গবেষণার আহ্বান রাষ্ট্রপতির একনেকে ১৩ উন্নয়ন প্রকল্প অনুমোদন, ব্যয় ১৫ হাজার ৮২৩ কোটি টাকা
  • ডেপুটি অ্যাটর্নি জেনারেল রেজাউল করিমের পদত্যাগ

    ডেপুটি অ্যাটর্নি জেনারেল রেজাউল করিমের পদত্যাগ
    ছবি : সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ডেপুটি অ্যাটর্নি জেনারেল রেজাউল করিম খন্দকার পদত্যাগ করেছেন। রোববার (৩ মে) তিনি অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তার কাছে নিজের পদত্যাগপত্র জমা দেন। পরে পদত্যাগপত্রটি অ্যাটর্নি জেনারেল কার্যালয় থেকে সলিসিটর কার্যালয়ে পাঠানো হয়।

    সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বর্তমানে তার পদত্যাগপত্রটি সলিসিটর কার্যালয় থেকে আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে এবং প্রক্রিয়াধীন রয়েছে।

    জানা গেছে, সুপ্রিম কোর্ট বার নির্বাচনে অংশ নেওয়ার উদ্দেশ্যেই তিনি পদত্যাগ করেছেন। বাংলাদেশ জামায়াতে ইসলামী সমর্থিত প্যানেলে সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করার জন্যই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা যায়।

    তার পদত্যাগের পর আইন অঙ্গনে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ