বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • নেটদুনিয়ায় আলোচনায় তানিয়া মিশ্রা, জানুন তার পরিচয় বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সামাজিক অনাচার দূর করতে সরকার ব্যর্থ: চরমোনাই পীর হামের উপসর্গে আরও ৫ মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ৩ অপরাধীর কোনো দলীয় পরিচয় নেই, কঠোর ব্যবস্থা নিতে হবে: আইজিপি দীর্ঘমেয়াদি সম্পর্কে চেহারা, নাকি ব্যক্তিত্ব-কোনটি বেশি গুরুত্বপূর্ণ? দুদকের প্রেস ব্রিফিং নিয়ে আসিফ মাহমুদের রিট কার্যতালিকা থেকে বাদ হৃদরোগ প্রতিরোধে সচেতনতার বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী জনকল্যাণে এআই ও সেমিকন্ডাক্টরে গবেষণার আহ্বান রাষ্ট্রপতির একনেকে ১৩ উন্নয়ন প্রকল্প অনুমোদন, ব্যয় ১৫ হাজার ৮২৩ কোটি টাকা
  • দিনের শুরুতেই বিশ্বের সবচেয়ে দূষিত শহর ঢাকা

    দিনের শুরুতেই বিশ্বের সবচেয়ে দূষিত শহর ঢাকা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    কয়েক দিনের টানা বৃষ্টিতে ঢাকার বায়ুদূষণ কিছুটা কমেছিল। তবে সেই স্বস্তি স্থায়ী হয়নি—আবারও দূষণের মাত্রা বেড়েছে রাজধানীতে। রোববার (৩ মে) সকালে বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় শীর্ষে উঠে এসেছে ঢাকা।

    সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ারের সকাল ৯টা থেকে ১০টার তথ্য অনুযায়ী, ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) দাঁড়িয়েছে ১৫৪, যা ‘সবার জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত।

    সংস্থাটির তথ্যে দেখা যায়, রাজধানীর বিভিন্ন এলাকায় দূষণের মাত্রা ভিন্ন হলেও অধিকাংশ জায়গায় তা অস্বাস্থ্যকর পর্যায়েই রয়েছে। পুরান ঢাকার বেচারাম দেউড়ি এলাকায় দূষণ সবচেয়ে বেশি, যেখানে একিউআই ১৯৩।

    এ ছাড়া ধানমন্ডি, গুলশান, দক্ষিণ পল্লবী, উত্তর বাড্ডা, বারিধারা ও পেয়ারাবাগ এলাকাতেও বাতাসের মান খারাপ অবস্থায় আছে।

    বিশেষজ্ঞদের মতে, ঢাকার বায়ুদূষণের প্রধান উৎস পিএম ২.৫—অতিক্ষুদ্র ধুলিকণা, যা সহজেই ফুসফুসে প্রবেশ করে শ্বাসকষ্ট ও হৃদ্‌রোগসহ নানা স্বাস্থ্যঝুঁকি বাড়ায়।

    দূষণ বৃদ্ধির পেছনে যানবাহনের ধোঁয়া, শিল্পকারখানার নির্গমন, নির্মাণকাজের ধুলা এবং ইটভাটার ধোঁয়াকে প্রধান কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

    আইকিউএয়ারের তালিকায় ঢাকার পর রয়েছে ভিয়েতনামের হ্যানয়, ভারতের দিল্লি এবং চীনের সাংহাই।

    বিশ্ব স্বাস্থ্য সংস্থার মানদণ্ড অনুযায়ী, একিউআই ১৫১ থেকে ২০০ হলে তা ‘সবার জন্য অস্বাস্থ্যকর’ ধরা হয়।

    এ পরিস্থিতিতে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় বাইরে বের হলে মাস্ক ব্যবহারের পরামর্শ দিয়েছে। বিশেষ করে শিশু, বয়স্ক এবং অসুস্থ ব্যক্তিদের অপ্রয়োজনে বাইরে না যাওয়ার আহ্বান জানানো হয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ