বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশের জিডিপি ছাড়াবে ১ ট্রিলিয়ন ডলার: প্রধানমন্ত্রী ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের ওপর নির্ভর করছে স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ: জামায়াত ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে নিরাপত্তায় এসআরবি-১৩-এর বিশেষ প্রস্তুতি নভেম্বরের প্রথম সপ্তাহে মালয়েশিয়ায় ১০ হাজার কর্মী পাঠানোর আশা সরকারের রোগীদের যাতায়াতের ভোগান্তি কমাতে অ্যাম্বুলেন্স পুল গড়বে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ছেলেকে বাঁচাতে নিজের কিডনি দিতে প্রস্তুত মা, অর্থাভাবে অনিশ্চিত রাকিবের জীবন ফেসবুক লাইভে বিএনপি সরকার নিয়ে মন্তব্য, জামিন পেলেন সেই সাথী আক্তার সচিবালয় স্থানান্তরের উদ্যোগ ঘিরে পুরোনো বাণিজ্য মেলার মাঠে উত্তেজনা আইসিটি, অটোমোবাইল ও নবায়নযোগ্য জ্বালানিতে জাপানি বিনিয়োগ চায় বাংলাদেশ কম্বোডিয়া থেকে ৯ মাসে বহিষ্কার ৩ হাজারের বেশি বাংলাদেশি
  • গ্রামের তরুণ থেকে সাইবার বিশেষজ্ঞ, সৌরভ আহমেদের অনুপ্রেরণার গল্প

    গ্রামের তরুণ থেকে সাইবার বিশেষজ্ঞ, সৌরভ আহমেদের অনুপ্রেরণার গল্প
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ডিজিটাল বাংলাদেশের অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন নীলফামারীর সৈয়দপুর উপজেলার হাজারীর হাট গ্রামের তরুণ আইটি উদ্যোক্তা মোঃ সৌরভ আহাম্মেদ নয়ন।

    সৃজনশীলতা, দক্ষতা এবং প্রযুক্তির প্রতি গভীর আগ্রহকে পুঁজি করে তিনি দেশের সাইবার নিরাপত্তা খাতে নিজস্ব অবস্থান তৈরি করেছেন।

    শুধু উদ্যোক্তা হিসেবেই নয়, একজন দক্ষ সাইবার সিকিউরিটি বিশেষজ্ঞ হিসেবে সৌরভ ইতোমধ্যে পরিচিতি পেয়েছেন বিভিন্ন মহলে। সামাজিক যোগাযোগমাধ্যমে নিরাপত্তা সেবা প্রদান, হ্যাকিং ঝুঁকি প্রতিরোধ এবং ব্যক্তিগত তথ্য সুরক্ষায় তিনি নিয়মিত কাজ করে যাচ্ছেন।

    বিশেষ করে দেশের বিভিন্ন সেলিব্রিটি ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের ফেসবুক প্রোফাইল ও পেজের নিরাপত্তা নিশ্চিত করতে তার ভূমিকা উল্লেখযোগ্য।

    সৌরভ আহাম্মেদ নয়ন ফেসবুক প্রোফাইল ও পেজ ভেরিফিকেশন, কপিরাইট সংক্রান্ত জটিলতা নিরসন এবং হ্যাক হওয়া অ্যাকাউন্ট পুনরুদ্ধারে বিশেষ দক্ষতা অর্জন করেছেন। ইতোমধ্যে অনেক পরিচিত ব্যক্তিত্ব তার সহযোগিতায় তাদের ডিজিটাল উপস্থিতি সুরক্ষিত করতে সক্ষম হয়েছেন।

    এছাড়াও, সাইবার হয়রানির শিকার সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে দ্রুত সমাধান দেওয়ার ক্ষেত্রেও তিনি প্রশংসিত। অনলাইন হয়রানি প্রতিরোধে সচেতনতা সৃষ্টি ও নিরাপত্তা নিশ্চিত করতে তার নিরলস প্রচেষ্টা ইতিবাচক দৃষ্টান্ত তৈরি করেছে।

    তার প্রতিষ্ঠিত প্ল্যাটফর্ম CZB – Community এর মাধ্যমে তিনি প্রযুক্তি ও সাইবার নিরাপত্তা সেবা বিস্তারে কাজ করছেন। এই উদ্যোগ তাকে দেশের আইটি খাতে একজন উদীয়মান প্রভাবশালী ব্যক্তিত্ব হিসেবে তুলে ধরেছে।

    সৌরভ মনে করেন, সরকারি পৃষ্ঠপোষকতা পেলে তিনি আরও বৃহৎ পরিসরে কাজ করতে পারবেন। তার মতে, রাষ্ট্রীয় সহায়তা ও সঠিক দিকনির্দেশনা পেলে বাংলাদেশের সাইবার নিরাপত্তা খাতকে আন্তর্জাতিক মানে উন্নীত করা সম্ভব।

    তরুণ প্রজন্মের জন্য সৌরভ আহাম্মেদ নয়ন এক অনুপ্রেরণার নাম। তার সফলতা প্রমাণ করে, ইচ্ছাশক্তি ও দক্ষতা থাকলে বাংলাদেশের তরুণরাও প্রযুক্তি খাতে বৈশ্বিক পর্যায়ে অবদান রাখতে সক্ষম।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন