রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • দুই মাসে বেনাপোলে সাড়ে ৩ লাখ কেজি ইলিশ আমদানি সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই: আইজিপি বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী শেভরন ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ৯৬৮ ২১ সেপ্টেম্বর জাতিসংঘের অধিবেশনে অংশ নিতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী ডব্লিউএইচওতে পুতুলের নিয়োগে জালিয়াতি ছিল: পররাষ্ট্র প্রতিমন্ত্রী উপ-শাখায় আমানত বেড়েছে, কমেছে ঋণ বিতরণ গণতন্ত্র শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি ইসলামী ব্যাংকের সামনে চাকরি ফেরতের দাবিতে অবস্থান, গ্রাহকদের পাল্টা কর্মসূচি সংকট মোকাবিলায় সরকারের অদক্ষতা স্পষ্ট: হামিদুর রহমান
  • ত্বকের ট্যান দূর করতে দুধের সরের ঘরোয়া ফেসপ্যাক

    ত্বকের ট্যান দূর করতে দুধের সরের ঘরোয়া ফেসপ্যাক
    ছবি : সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    গরমের রোদে দীর্ঘক্ষণ বাইরে থাকলে ত্বক সহজেই ট্যান পড়ে নিস্তেজ ও শুষ্ক হয়ে যায়। অনেকেই এই সমস্যা থেকে মুক্তি পেতে বাজারের দামি প্রসাধনী ব্যবহার করেন। তবে ঘরোয়া উপাদান ব্যবহার করেও ত্বকের যত্ন নেওয়া সম্ভব।ট্যান দূর করতে অনেকে হলুদ, বেসন, আলুর রস বা অ্যালো ভেরা জেল ব্যবহার করেন। এসব কাজ না করলে আরও একটি সহজ ও কার্যকর উপাদান হতে পারে দুধের সর।

    দুধের সর সহজলভ্য একটি প্রাকৃতিক উপাদান, যা ত্বকের জন্য উপকারী হিসেবে পরিচিত। এতে থাকা ফ্যাট, প্রোটিন ও ল্যাকটিক অ্যাসিড ত্বককে আর্দ্র রাখতে সাহায্য করে এবং শুষ্কতা কমায়।এটি ত্বকের উপর একটি সুরক্ষামূলক স্তর তৈরি করে, যা ধুলাবালি ও রুক্ষ পরিবেশের ক্ষতি থেকে ত্বককে রক্ষা করে।

    দুধের সরে থাকা ল্যাকটিক অ্যাসিড একটি আলফা হাইড্রক্সি অ্যাসিড (AHA)। এটি ত্বকের উপরের মৃত কোষ দূর করে নতুন কোষ গঠনে সহায়তা করে, ফলে ত্বক আরও উজ্জ্বল দেখায়।একই সঙ্গে দুধের প্রাকৃতিক ফ্যাট ত্বকের গভীরে পুষ্টি জোগায় এবং আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে। দুধের সর দিয়ে সহজেই একটি ঘরোয়া ফেসপ্যাক তৈরি করা যায়। নিয়মিত ব্যবহার করলে রোদে পোড়া ত্বকের ট্যান কমতে পারে এবং ত্বক ধীরে ধীরে উজ্জ্বল হয়ে উঠতে পারে।

    দুধের সর দিয়ে কী ভাবে ফেসপ্যাক বানাবেন?

    ১. দুধের সর ও হলুদ: কারকিউমিনের গুণে ভরা হলুদ মেশালে দুধের সরের ফেসপ্যাকে যোগ হবে প্রদাহনাশী এবং অ্যান্টি-অক্সিড্যান্টের বৈশিষ্ট্য। এর ফলে ত্বক অতিরিক্ত মেলানিন উৎপাদন করতে পারে না। এক টেবিল চামচ দুধের সরে এক চিমটে হলুদ মিশিয়ে ১৫-২০ মিনিট মুখে মেখে রাখুন। তার পর ইষদুষ্ণ জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন।

    ২. দুধের সর ও বেসন: এক টেবিল চামচ সরের সঙ্গে এক টেবিল চামচ বেসন ও অল্প গোলাপজল মিশিয়ে মুখে মাখলে ট্যান দূর হবে দ্রুত। ত্বকের মৃত কোষ উঠে গিয়ে ত্বক তুলনামূলক ভাবে কোমল দেখাবে।

    ৩. দুধের সর ও লেবুর রস: দুধের সরে লেবুর রস মিশিয়েও ব্যবহার করা যায়। দুধের সরের সঙ্গে ভিটামিন সি-র মিশ্রণে ট্যানও যেমন ওঠে, তেমনই ত্বকের ঔজ্জ্বল্যও বাড়তে পারে। এক টেবিল চামচ সরের সঙ্গে এক চা চামচ লেবুর রস মিশিয়ে খানিক ক্ষণ রেখে ধুয়ে ফেলুন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ