বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • নেটদুনিয়ায় আলোচনায় তানিয়া মিশ্রা, জানুন তার পরিচয় বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সামাজিক অনাচার দূর করতে সরকার ব্যর্থ: চরমোনাই পীর হামের উপসর্গে আরও ৫ মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ৩ অপরাধীর কোনো দলীয় পরিচয় নেই, কঠোর ব্যবস্থা নিতে হবে: আইজিপি দীর্ঘমেয়াদি সম্পর্কে চেহারা, নাকি ব্যক্তিত্ব-কোনটি বেশি গুরুত্বপূর্ণ? দুদকের প্রেস ব্রিফিং নিয়ে আসিফ মাহমুদের রিট কার্যতালিকা থেকে বাদ হৃদরোগ প্রতিরোধে সচেতনতার বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী জনকল্যাণে এআই ও সেমিকন্ডাক্টরে গবেষণার আহ্বান রাষ্ট্রপতির একনেকে ১৩ উন্নয়ন প্রকল্প অনুমোদন, ব্যয় ১৫ হাজার ৮২৩ কোটি টাকা
  • আগামী ৯৬ ঘণ্টা ভিজবে তিন বিভাগ: সর্বোচ্চ বর্ষণের পূর্বাভাস

    আগামী ৯৬ ঘণ্টা ভিজবে তিন বিভাগ: সর্বোচ্চ বর্ষণের পূর্বাভাস
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    দেশের উত্তরাঞ্চল ও তৎসংলগ্ন এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা সৃষ্টির ফলে তিন বিভাগে ভারী থেকে অতি ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আগামী চার দিন এই বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে বলে জানানো হয়েছে।

    রোববার (২৬ এপ্রিল) সকালে আবহাওয়া অধিদপ্তরের দেওয়া এক বিশেষ সতর্কবার্তায় বলা হয়েছে, আজ সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৯৬ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে।

    আবহাওয়াবিদদের মতে, বর্তমানে উত্তরাঞ্চল ও এর আশপাশে বায়ুমণ্ডলে গভীর সঞ্চালনশীল মেঘমালা তৈরি হচ্ছে, যা এই দীর্ঘস্থায়ী বৃষ্টির প্রধান কারণ।

    আবহাওয়া অধিদপ্তরের মানদণ্ড অনুযায়ী:

    ভারী বর্ষণ: ২৪ ঘণ্টায় ৪৪ থেকে ৮৮ মিলিমিটার বৃষ্টিপাত।

    অতি ভারী বর্ষণ: ২৪ ঘণ্টায় ৮৮ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত।

    পূর্বাভাসে বলা হয়েছে, উল্লিখিত তিন বিভাগের কোথাও কোথাও এই পরিমাণ বৃষ্টিপাত হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে।

    টানা ভারী বৃষ্টির প্রভাবে বিশেষ করে রংপুর, ময়মনসিংহ ও সিলেট মহানগরীর নিচু এলাকাগুলোতে অস্থায়ীভাবে জলাবদ্ধতা তৈরি হতে পারে বলে সতর্ক করেছে সংস্থাটি। এছাড়া অতি বৃষ্টির কারণে জনজীবন ও যাতায়াত ব্যবস্থা বিঘ্নিত হওয়ার আশঙ্কা রয়েছে। সংশ্লিষ্ট এলাকার বাসিন্দাদের প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ