রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মার্কিন বিনিয়োগ বাড়াতে ৫ বিলিয়ন ডলারের লক্ষ্য: বাণিজ্যমন্ত্রী আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ ঠাকুরগাঁও সীমান্তের ওপারে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত সাতকানিয়ার ৬ ইউনিয়ন নিয়ে নতুন উপজেলা গঠনের উদ্যোগ সাবালেঙ্কাকে হারিয়ে ইউএস ওপেন জিতে বিশ্বসেরা রিবাকিনা প্রবাসী ভোটারদের পোস্টাল ভোটে সম্মতি ও নতুন নিবন্ধনের আহ্বান নৃত্য পরিবেশনের কথা বলে নদীর মাঝখানে নিয়ে দুই শিল্পীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৬২৯, উদ্ধার অস্ত্র-মাদক জোর করে নেওয়া পদত্যাগপত্রের আইনি বৈধতা নেই: হাইকোর্ট ডেঙ্গু প্রতিরোধে প্রচারপত্র বিতরণ করবে বিএনপি
  • বিদ্যুৎ না থাকায় অন্ধকারে নদীতে পড়ে নিখোঁজ বৃদ্ধের মরদেহ উদ্ধার

    বিদ্যুৎ না থাকায় অন্ধকারে নদীতে পড়ে নিখোঁজ বৃদ্ধের মরদেহ উদ্ধার
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালীর বাউফল উপজেলার বগা ফেরিঘাট এলাকায় লোহালিয়া নদী থেকে জহিরুল ইসলাম (৬০) নামের এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়েছে।

    বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুর আনুমানিক ২টার দিকে বগা ফেরিঘাট সংলগ্ন নদী এলাকায় স্থানীয়রা ভাসমান অবস্থায় মরদেহটি দেখতে পান। পরে তারা সেটি উদ্ধার করেন।

    স্থানীয়দের তথ্য অনুযায়ী, গত মঙ্গলবার (২১ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ঢাকায় এক আত্মীয়ের জানাজায় অংশ নিতে বাড়ি থেকে রওনা দিয়ে দীর্ঘ পথ পাড়ি দিয়ে তিনি বগা ফেরিঘাটে পৌঁছান। ফেরিতে ওঠার সময় ঘাট এলাকায় বিদ্যুৎ না থাকায় চারপাশ ছিল অন্ধকারাচ্ছন্ন। সেই সময় অসাবধানতাবশত তিনি পা পিছলে নদীতে পড়ে যান।

    ঘটনার পরপরই আশপাশের লোকজন তাকে উদ্ধারের চেষ্টা করেন, তবে তাকে আর খুঁজে পাওয়া যায়নি। পরে স্থানীয় জেলেরা রাতভর অনুসন্ধান চালালেও কোনো সন্ধান মেলেনি। এরপর বগা ও দুমকি থানা পুলিশ এবং ফায়ার সার্ভিস যৌথভাবে উদ্ধার অভিযান চালায়।

    ফায়ার সার্ভিস জানায়, অন্ধকার ও নদীর প্রবল স্রোতের কারণে তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করা সম্ভব হয়নি। পরদিনও অভিযান চালানো হলেও কোনো হদিস মেলেনি। অবশেষে বৃহস্পতিবার নদীতে ভেসে ওঠা অবস্থায় তার মরদেহ শনাক্ত ও উদ্ধার করা হয়।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন