রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, নতুন ভর্তি ১,৫৬১ ‘আমাকে শুধু টাকা আয়ের মাধ্যম হিসেবে দেখেছে’, পরিবার নিয়ে পপির ক্ষোভ এআই মডেলের উন্নয়নের গতি কমানোর আহ্বান অ্যানথ্রোপিক সিইওর আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ দুই মাসে বেনাপোলে সাড়ে ৩ লাখ কেজি ইলিশ আমদানি সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই: আইজিপি বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী শেভরন ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ৯৬৮ ২১ সেপ্টেম্বর জাতিসংঘের অধিবেশনে অংশ নিতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী ডব্লিউএইচওতে পুতুলের নিয়োগে জালিয়াতি ছিল: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • দুপুরে খাওয়ার পর ঘুম কি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর?

    দুপুরে খাওয়ার পর ঘুম কি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর?
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    দুপুরে ঘুম পায় কেন?

    দুপুরে ভারী বা বেশি খাবার খাওয়ার পর শরীরে বেশ কিছু পরিবর্তন ঘটে। খাবার হজম ও রক্তে শর্করা নিয়ন্ত্রণের জন্য শরীর ইনসুলিন তৈরি করে। বেশি খাবার খেলে ইনসুলিনও বেশি তৈরি হয়। এই ইনসুলিন পরবর্তীতে মস্তিষ্কে গিয়ে সেরোটোনিন ও মেলাটোনিনে রূপান্তরিত হতে পারে—যার মধ্যে মেলাটোনিন ঘুমের অনুভূতি তৈরি করে।

    এছাড়া খাবার হজম করতে শরীরের অনেক শক্তি ব্যয় হয়। এই শক্তি ব্যয়ের ফলেও ক্লান্তি ও ঘুম ঘুম ভাব আসে। শুধু কার্বোহাইড্রেট নয়, প্রোটিনযুক্ত খাবার খেলেও একই ধরনের অনুভূতি হতে পারে।


    দুপুরের ঘুমের উপকারিতা

    ১. রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে

    অল্প সময়ের দুপুরের ঘুম শরীরকে বিশ্রাম দেয়, ফলে রক্তচাপ স্বাভাবিক রাখতে সহায়তা করে। নিয়মিত রক্তচাপ নিয়ন্ত্রণে থাকলে অনেক স্বাস্থ্যঝুঁকি কমে।

    ২. স্মৃতিশক্তি বাড়ায়

    গবেষণায় দেখা গেছে, যারা দিনে প্রায় ২০–৩০ মিনিট ঘুমান, তাদের মনে রাখার ক্ষমতা তুলনামূলকভাবে ভালো থাকে। এটি শেখা ও তথ্য ধরে রাখার ক্ষেত্রেও সাহায্য করে।

    ৩. সৃজনশীলতা বৃদ্ধি করে

    দুপুরের ছোট ঘুম মস্তিষ্ককে বিশ্রাম দেয়, যার ফলে চিন্তাভাবনা আরও পরিষ্কার হয়। এতে নতুন ধারণা বা সৃজনশীল কাজ করার ক্ষমতা বাড়তে পারে।

    ৪. মানসিক চাপ কমায়

    উদ্বেগ বা মন খারাপ থাকলে অল্প সময়ের ঘুম মনকে শান্ত করতে সাহায্য করে। এতে মানসিক চাপ কিছুটা হলেও কমে যায়।

    ৫. ক্লান্তি দূর করে

    রাতের ঘুম ঠিকমতো না হলে দিনের মাঝামাঝি ক্লান্তি অনুভূত হয়। দুপুরের ছোট ঘুম সেই ক্লান্তি দূর করে শরীরকে পুনরায় সক্রিয় করে তোলে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ