রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় কমিটি পুনর্গঠন স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা বাধ্যতামূলক নয় : মীর শাহে আলম ফ্রান্সের সিনেটরদের সঙ্গে প্রতিমন্ত্রী শামা ওবায়েদর বৈঠক জেলা-উপজেলায় ডায়ালাইসিস সেবা চালুর উদ্যোগ, প্রশিক্ষণ পাবেন ৫ হাজার ঢাকা-রংপুর লংমার্চ ঘিরে ১১ দলীয় ঐক্যের জরুরি বৈঠক বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে কাভার্ড ভ্যানের ধাক্কায় নিহত ৪ এশিয়ান গেমসের পর নারী ক্রিকেটে বড় পরিবর্তনের আভাস মার্কিন বিনিয়োগ বাড়াতে ৫ বিলিয়ন ডলারের লক্ষ্য: বাণিজ্যমন্ত্রী আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ ঠাকুরগাঁও সীমান্তের ওপারে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত
  • পঞ্চগড়ে আন্তঃজেলা ডাকাত দলের ১০ সদস্য আটক: অস্ত্র ও মাইক্রোবাস জব্দ

    পঞ্চগড়ে আন্তঃজেলা ডাকাত দলের ১০ সদস্য আটক: অস্ত্র ও মাইক্রোবাস জব্দ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    পঞ্চগড়ে বিশেষ অভিযান পরিচালনা করে আন্তঃজেলা ডাকাতদলের ১০ সদস্যকে আটক করেছে থানা পুলিশ ও ডিবি পুলিশ। একই সময় লুকিয়ে রাখা বেশ কিছু দেশীয় অস্ত্র ও একটি মাইক্রোবাস জব্দ করা হয়েছে।

    সোমবার (২০ এপ্রিল) ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ ও ডিবি পুলিশ বিশেষ যৌথ অভিযানে তাদের আটকের পর দেশীয় অস্ত্রগুলো উদ্ধার করে। 

    তবে তদন্ত চলমান থাকায় আটককৃতদের নাম জানা যায়নি।

    পুলিশ সূত্রে জানা গেছে, ডাকাত চক্রটি অন্য জেলা থেকে ডাকাতির উদ্দেশ্যে পঞ্চগড়ে মাইক্রোবাসে আসে। গোপন সংবাদের ভিত্তিতে রাত থেকে পুলিশ শহরের বিভিন্ন এলাকায় অভিযানের পাশাপাশি চেকপোষ্ট বসায়। অভিযানে প্রথমে ২জনকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের সামনে থেকে মাইক্রোবাস সহ আটক করা হয়। পরে তাদের দেয়া তথ্য মতে বাকি ৮জনকে সাতমেরা ইউনিয়ন থেকে আটক করা হয়। একই সাথে ডাকাতিতে ব্যবহৃত দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। 

    এ বিষয়ে পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করে মালামালগুলো জব্দ করা হয়। এই ডাকাত চক্রের সঙ্গে কারা কারা জড়িত, তাদেরকে ব্যাপক জিজ্ঞাসাবাদের মাধ্যমে এবং কোন কোন জায়গায় ডাকাতি করছে সেটা তদন্ত করা হচ্ছে। 

    এ ঘটনায় অভিযানের পাশাপাশি প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানান তিনি।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন