বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • নেটদুনিয়ায় আলোচনায় তানিয়া মিশ্রা, জানুন তার পরিচয় বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সামাজিক অনাচার দূর করতে সরকার ব্যর্থ: চরমোনাই পীর হামের উপসর্গে আরও ৫ মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ৩ অপরাধীর কোনো দলীয় পরিচয় নেই, কঠোর ব্যবস্থা নিতে হবে: আইজিপি দীর্ঘমেয়াদি সম্পর্কে চেহারা, নাকি ব্যক্তিত্ব-কোনটি বেশি গুরুত্বপূর্ণ? দুদকের প্রেস ব্রিফিং নিয়ে আসিফ মাহমুদের রিট কার্যতালিকা থেকে বাদ হৃদরোগ প্রতিরোধে সচেতনতার বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী জনকল্যাণে এআই ও সেমিকন্ডাক্টরে গবেষণার আহ্বান রাষ্ট্রপতির একনেকে ১৩ উন্নয়ন প্রকল্প অনুমোদন, ব্যয় ১৫ হাজার ৮২৩ কোটি টাকা
  • দেশের বিভিন্ন জেলায় তাপপ্রবাহের সতর্কতা জারি

    দেশের বিভিন্ন জেলায় তাপপ্রবাহের সতর্কতা জারি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    দেশের কয়েকটি অঞ্চলে মৃদু তাপপ্রবাহ চলমান থাকলেও আগামীকাল থেকে ২৫ ও ২৬ এপ্রিল পর্যন্ত খুলনা, রাজশাহী, বরিশাল ও ঢাকা বিভাগের বেশ কয়েকটি জেলায় তা মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহে রূপ নিতে পারে বলে আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা গেছে।

    আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর, পাবনা, বগুড়া, কুষ্টিয়া, মেহেরপুর, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, যশোর, মাগুরা, নড়াইল, খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, গোপালগঞ্জ, রাজবাড়ী, ফরিদপুর, টাঙ্গাইল, নারায়ণগঞ্জ, মাদারীপুর, চাঁদপুর, কুমিল্লা, পটুয়াখালী, বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, রাঙামাটি ও খাগড়াছড়ি এবং এর আশেপাশের এলাকায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ থেকে ৩৯ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে।

    এছাড়া খুলনা ও রাজশাহী বিভাগের কিছু জেলায় দিনের কোনো কোনো সময় তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ওঠার আশঙ্কা রয়েছে।

    এ পরিস্থিতিতে হিটস্ট্রোকের ঝুঁকি এড়াতে সংশ্লিষ্ট অঞ্চলের বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। বিশেষ করে দুপুর ১২টা থেকে ৩টা পর্যন্ত সময়ে সরাসরি রোদে দীর্ঘ সময় না থাকার অনুরোধ জানানো হয়েছে। এ সময় ঘরে বা তুলনামূলক শীতল স্থানে অবস্থান করার পাশাপাশি পর্যাপ্ত পানি পান করতে বলা হয়েছে। তবে অতিরিক্ত ঠান্ডা পানি এড়িয়ে চলার পরামর্শও দেওয়া হয়েছে।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ